উপকার করতে গিয়ে আইনি হয়রানি, মুর্শিদাবাদে চক্ষুদান নিয়ে সাম্প্রতিক ঘটনায় বাড়ছে উদ্বেগ

Share:

নিজস্ব প্রতিনিধি: চক্ষুদান করতে গিয়ে বিপত্তি! মৃত্যু পরবর্তী চক্ষুদানকে কেন্দ্র করে একটি পরিবারের আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে। যা ঘিরে সমাজে উদ্বেগ তৈরি হয়েছে। এমনকি এর প্রভাব সারা বাংলায় ছড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল। বিশেষ করে গ্রামাঞ্চল ও নতুন স্বেচ্ছাসেবী সংগঠনগুলির ক্ষেত্রে এই ঘটনার নেতিবাচক প্রভাব পড়ার সম্ভবনা বেশি বলেই জানান পশ্চিমবঙ্গের প্রথম প্রজন্মের এনজিও কর্মীরা।

হাওড়ার রামরাজা নবীন সংঘ আই ব্যাঙ্ক ও সেবা কেন্দ্র পশ্চিমবঙ্গের প্রথম স্বীকৃতিপ্রাপ্ত আই ব্যাঙ্ক হিসেবে দীর্ঘদিন ধরে মৃত্যু পরবর্তী চক্ষুদান নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করে আসছে। সংস্থার সভাপতি গৌতম সান্যাল জানান, বহু বছর ধরে মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করে, চক্ষুদানের গুরুত্ব বোঝানোর যে প্রচেষ্টা চালানো হয়েছে, সাম্প্রতিক এই ঘটনা সেই কাজে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। নতুন সংগঠনগুলি মানুষের প্রশ্ন ও সংশয়ের মুখে পড়ে পিছিয়ে যেতে পারে এবং পুরোনো সংস্থাগুলির কাজেও কিছুটা হলেও প্রভাব পড়বে বলে তিনি মনে করছেন।

আরও পড়ুন: শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে চালু হলো সান্ধ্য ওপিডি, সপ্তাহে কদিন মিলবে এই পরিষেবা?

তিনি আরও জানান, স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নেওয়া বাংলা একসময় দেশের পথপ্রদর্শক ছিল। সাধারণভাবে বলা হয়, বাংলা যা ভাবে, দেশ তা পরে ভাবে। অথচ চক্ষুদান ও অঙ্গদানের সচেতনতার ক্ষেত্রে আজও দক্ষিণ ও উত্তর ভারতের তুলনায় বাংলা অনেকটাই পিছিয়ে। দক্ষিণবঙ্গের সাম্প্রতিক এই ঘটনায় সেই ব্যবধান আরও বাড়তে পারে। চক্ষুদানের অঙ্গীকার পূরণ করার পরও যদি কোনও পরিবার আইনি সমস্যায় পড়ে তবে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ও ভয় তৈরি হয়। তাই এই ঘটনার প্রকৃত কারণ দ্রুত সামনে আনা অত্যন্ত জরুরি।

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক