মমতাকে প্রাক্তন করতে গেলে মমি হয়ে যাবে শুভেন্দু, হুঁশিয়ারি মদনের

মদন বলেন, আগে থেকেই মেডিক্যাল ক্যাম্প এবং ডাক্তারের ব্যবস্থা হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে  (SUVENDU ADHIKARY) হুঁশিয়ারি দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (MADAN MITRA)। শুধু তাই নয় বঙ্গ বিজেপিকে নিশানা করেও ধেয়ে এল মদন বাণ। শুক্রবার বেলঘরিয়ায় ‘বিদেশি পাখির মেলা, মাছের খেলা সাথে ফুল ও ফলের দেখা’- মেলার উদ্বোধন করার পরে কার্যত পঞ্চায়েত নির্বাচন নিয়ে দামামা বাজালেন মদন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কামারহাটি পুরসভার পুরপিতা তথা মেলার অন্যতম উদ্যোক্তা সোমনাথ রায় চৌধুরী।

এদিন তিনি বলেন, আগে থেকেই মেডিক্যাল ক্যাম্প এবং ডাক্তারের ব্যবস্থা হয়ে গিয়েছে। এর কারণ হিসেবে মদনের উত্তর, শুভেন্দু নোংরা কথা বলছেন। বিজেপি অসভ্যতামি করছে। এর ফলে অনেকেই আক্রান্ত হতে পারে তাই আগেভাগে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে রাখা হচ্ছে। বলেন, শুভেন্দুকে মানসিক হাসপাতালে পাঠাতে হবে। প্রসঙ্গত, এর আগে শুভেন্দুকে মানসিক রোগী বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। 

মদন বলেন, গত বিধানসভা নির্বাচনে নোংরামি করে জিতেছিলেন শুভেন্দু। ওই কেন্দ্রে এখন তৃণমূলের দায়িত্বে কুণাল। তিনি প্রশংসার সুরে বলেন, খুব ভালো কাজ করছেন কুণাল। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে নন্দীগ্রামে ২টি সভা করার ইচ্ছে প্রকাশ করেছেন মদন। অন্যান্য জায়গাতেও প্রচারে নামতে চান তিনি। এদিন মদন বলেন, ব্যান্ডেজ কাজে লাগবে। কেন লাগবে তার যুক্তিও দিয়েছেন মদন। তাঁর সাফ বক্তব্য, শুভেন্দু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবেন। তা করতে গেলে ওঁ নিজেই মমি হয়ে যাবে।

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র