৩৩ হাজার ভোটে জয়ী মধুপর্ণা, হলেন রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক

মধুপর্ণা জিতলেন বাগদা থেকে ৩৩ হাজারেরও বেশি ভোটে। নৈতিক ভাবে হারলেন শান্তনু ঠাকুর। বিজেপির কাছ থেকে আসন ছিনিয়ে নিল তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মতুয়াগড়ে জয়ের মুখে দেখল তৃণমূল। উনিশের লোকসভা নির্বাচনের সময় থেকেই মতুয়া ভোট বিজেপির পকেটে। একুশের বিধানসভা ভোটেও তার ব্যতিক্রম হয়নি। চলতি বছরের লোকসভা নির্বাচনেও বিজেপির পাশেই থেকেছেন তাঁরা। কিন্তু সেই ছবির বদল ঘটল উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে(Bagda Assembly Seat Bye Election)। সেখানে এদিন তৃণমূল(TMC) প্রার্থী মধুপর্ণা ঠাকুর(Madhuparna Thakur) জয়ী হয়েছেন ৩৩ হাজারেরও বেশি ভোটে। হারিয়েছেন বিজেপিরই বিনয়কুমার বিশ্বাসকে। একইসঙ্গে মধুপর্ণা হয়ে গেলেন রাজ্যের তো বটেই রাজ্য বিধানসভার সর্বকনিষ্ঠ সদস্য তথা বিধায়ক(Youngest MLA of Bengal)। একই সঙ্গে তাঁর এই জয়ে কিছুটা হলেও ধাক্কা খেলেন তাঁর খুড়তুতো দাদা তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি(BJP) সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ ও বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর(Shantanu Thakur)। মধুপর্ণাকে হারাবার পণ নিয়েছিলেন তিনি। কিন্তু মধুপর্ণার কাছেই হেরে বসে থাকলেন। যেভাবে শান্তনু মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণী দেবীর ঘর দখল করে মধুপর্ণা আর তাঁর মা মমতাবালা ঠাকুরকে বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন, এদিন তিনি তাঁর সেই কৃতকর্মের যোগ্য জবাব পেয়ে গেলেন।  

বাগদা বিধানসভা কেন্দ্র একুশের ভোটে গিয়েছিল বিজেপির দখলে। জিতেছিলেন তৃণমূল থেকে আসা বিশ্বজিৎ দাস। কিন্তু পর তিনি তৃণমূলে শুধু ফিরে গিয়েছিলেন তাই নয়, সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থীও হন। সেই সঙ্গে বাগদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফাও দেন। তার হেরেই বাগদায় উপনির্বাচনের পালা। যদিও বিশ্বজিৎ জয়ী হননি লোকসভা নির্বাচনে। পরাস্ত হন শান্তনুর কাছে। সেই নির্বাচনে বিজেপি শুধু ৭৪ হাজার ভোটে জিতেছিল তাই নয় বাগদা বিধানসভা কেন্দ্র থেকে ২০ হাজারেরও বেশি ভোটে লিড পেয়েছিল। তাই শান্তনুও এবার বেশ আত্মবিশ্বাসী ছিলেন যে বাগদা তিনি ধরে রাখতে পারবেন। সেই কারণেই এদিন সাতসকালে বাগদার হেলেঞ্চা হাইস্কুলে হাজির হয়ে যান তিনি যেখানে বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা হয়েছে। যার জেরে উত্তেজনাও তৈরি হয় গণনাকেন্দ্রের বাইরে। পুলিশ অবশ্য সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীকে সরিয়ে দেয়। বলা হয়, ২০০ মিটারের মধ্যে থাকা যাবে না।

সেই সময় শান্তনু জানান, ‘বাংলার প্রশাসনের ভূমিকা সকলেই জানেন। তৃণমূল গণনায় যাতে কারচুপি করতে না পারে তাই সকাল বেলাতেই প্রার্থী এবং কর্মীদের নিয়ে পৌঁছে গেছি। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নজরদারি রাখব।’ কিন্তু সময় যতই এগিয়েছে শান্তনুর দাবি না মেলার প্রমাণ ততই বেড়েছে। এদিন গণনার শুরু থেকেই বাগদায় এগিয়ে ছিল তৃণমূল। ষষ্ঠ রাউন্ড শেষে ব্যবধান দাঁড়ায় ১৪ হাজারের বেশি। তারপরেই স্কুল ছাড়েন শান্তনু। একই সঙ্গে সেখানে শুরু হয়ে যায় তৃণমূলের বিজয় উচ্ছ্বাস। একই সঙ্গে দেখা যায়, লোকসভা নির্বাচনে যে সব গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপি লিড পেয়েছিল, সেই সব গ্রাম পঞ্চায়েত থেকে এবারের উপনির্বাচনের লিড পাচ্ছে তৃণমূল। শেষে ৩৩ হাজার ভোটে বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসকে হারিয়ে জয়ী হন মধুপর্ণা। সেই সঙ্গে ধাক্কা দেন শান্তনু ঠাকুর আর বিজেপিকেও।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর