১৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে পর্ষদ

মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাস থেকেই মাধ্যমিক পরীক্ষা (MADHYAMIK EXAM) শুরু হবে। শুরুর সেই দিন আগামী ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ৮ লক্ষেরও বেশি। সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে ১০ দিন আগে থেকেই।

মঙ্গলবার শিক্ষাদফতর জানিয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। আর ১৫ ফেব্রুয়ারি থেকে অ্যাডমিট কার্ড মিলবে স্কুল থেকে।  উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি থেকে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হবে। ২৭ ফেব্রুয়ারি ঠিক ছিল ইতিহাস পরীক্ষা হবে। তবে ওই দিন পড়েছে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন। তাই ইতিহাস পরীক্ষার দিন ধার্য হয়েছে আগামী ১ মার্চ।

উল্লেখ্য, মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে ন্যূনতম তিনটি সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। একটি ক্যামেরা থাকবে পরীক্ষার্থীরা যে পথ দিয়ে ঢুকবে সেখানে, একটি থাকবে প্রধান শিক্ষকের ঘরে এবং আরেকটি থাকবে যে ঘরে প্রশ্নপত্র থাকবে সেখানে।

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘প্রতিটি স্কুলে ৩টি করে সিসিটিভি লাগানোর বিষয়টিকে আমরা বাধ্যতামূলক করছি, ডিস্ট্রক্ট মনিটরিং টিম আমরা তৈরি করে দিয়েছি, ওই টিম পরীক্ষা প্রস্তুতি খতিয়ে দেখবে। কোনও খামতি রয়েছে কি না তা খতিয়ে দেখে পর্ষদকে রিপোর্ট পাঠাবেন।’ তিনি জানিয়েছিলেন, ১ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত  ভার্চ্যুয়াল কনফারেন্স করে শিক্ষা দফতরের প্রধানরা সারা রাজ্যের প্রতিটি সেন্টার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। উল্লেখ্য, ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে তা শেষের পথে। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবরকমের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ