চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাধ্যমিকে রাজ্যের তৃতীয় বাঁকুড়ার ঈশানী, বড় হয়ে কী হতে চায় সে?

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মাধ্যমিক হল জীবনের প্রথম দেওয়া বড় পরীক্ষা। সেই কারণেই পড়ুয়াদের মনে যেমন ভয় থাকে তেমনই থাকে একটি আলাদা উত্তেজনা। এবারের মাধ্যমিকে রাজ্যের মধ্যে তৃতীয় হয়েছে বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। যে জানিয়েছে, সারাদিন নয়, বরং যখন সময় পেত পরতে বসত। তার ঝুলিতে প্রাপ্ত নম্বর ৭০০’র মধ্যে ৬৯৩।

সে খুব ভালবাসে বিজ্ঞান নিয়ে চর্চা করতে। আগামী দিনে সে বিজ্ঞান নিয়ে এগিয়ে যেতে চায়। আর গবেষণা করতে চায়। তবে মাধ্যমিকের ফল প্রকাশের পর খানিকটা চমকে গিয়েছিল ঈশানী। সে যেভাবে প্রস্তুতি নিয়েছিল তাতে ভাল ফল করবে তা জানত। কিন্তু রাজ্যের মধ্যে তৃতীয় হবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি ঈশানী।

ঈশানী পড়াশোনা করেছে বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয় থেকে। ঈশানী তার রেজাল্ট নিয়ে ও পড়াশোনার সময় নিয়ে জানায়, “আমি সকালে উঠে প্রথমেই ভাবতাম সেই দিন কোন কোন বিষয় পড়ব। তারপর সেগুলি পড়তে যতক্ষণ সময় লাগত, ততক্ষণই পড়তাম। কোনও ধরাবাঁধা সময় ছিল না। আজকে আমার সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার মা-বাবার।” তার পাশাপাশি তার সাফল্যের নেপথ্যে থাকা শিক্ষক-শিক্ষিকাদের কথাও জানিয়েছে ঈশানী।

পড়াশোনা করার পাশাপাশি ছবি আঁকতেও পছন্দ করে ঈশানী চক্রবর্তী। মেধাবী ছাত্রী আরও জানিয়েছে, “আমি আমার স্কুল ও জেলার নাম উজ্জ্বল করতে পেরে খুব খুশি হয়েছি। আমি আসা করেছিলাম ৯৭ শতাংশ পাব। কিন্তু এতটা আশা করিনি।” ঈশানী আগামী দিনের মাধ্যমিক পড়ুয়াদের জন্য পরামর্শ দিয়ে বলে, “সবাই টেক্সট বই যেন খুঁটিয়ে পড়ে। পরীক্ষায় যেন সব প্রশ্নের উত্তর লিখে আসে। আর যতটুকু প্রয়োজন ততটুকুই যেন লেখে।” কন্যার সাফল্যে গর্বিত তার বাবা-মা। তাঁদের মেয়ে যে এত ভাল ফল করবে ভাবতে পারেননি তাঁরা। তবে ভাল ফল করবে সে তা তাঁরা জানতেন।

Published by:

Share Link:

More Releted News:

বাড়ি নয়, লন্ড্রিতে বসেই চলল ভোটার স্লিপ বিলি, চাঞ্চল্য বারাসতে

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কী কারণ?

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড আলিপুরদুয়ার, প্রশিক্ষণ কেন্দ্রের সিলিং ভেঙে আহত ২বিডিও

বাইকই ভরসা! কমিশনের নিষেধাজ্ঞায় চরম সমস্যায় সাধারণ মানুষ

তৃণমূল প্রার্থী-ভোট ম্যানেজারদের প্রয়োজনে আটকে রাখার নির্দেশ কমিশনের

ভোটের মুখে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করল কমিশন, কীভাবে দেখবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ