‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: আত্মহত্যার চেষ্টা করেও শেষ পর্যন্ত বেঁচে গেলেন বছর ২৪-এর এক যুবক। পথচারীদের তৎপরতায় প্রাণে বেঁচে যান তিনি। পরে তার পকেট থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোটে উঠে আসে পারিবারিক অশান্তি, আর্থিক সংকট এবং মানসিক নির্যাতনের এক মর্মান্তিক ছবি। বৃহস্পতিবার (২৩ জুলাই) উত্তরপ্রদেশের আগ্রা জেলার বাসাই আরেলা থানার অন্তর্গত আরনৌটা সেতুতে এই ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, আগ্রার একটি সেতু থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ধীরাজ কুমার নামে এক যুবক। দৃশ্যটি নজরে আসতেই আশেপাশের মানুষ ছুটে এসে দ্রুত তাকে নিচে নামিয়ে আনেন। তাদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। যুবকটিকে উদ্ধারের সময় ঘটনাটি কেউ মোবাইলে ধারণ করলে তা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়। প্রাথমিক চিকিৎসার জন্য ধীরাজকে দ্রুত নিকটবর্তী একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক হওয়ায় চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য আগ্রার অন্য একটি হাসপাতালে রেফার করেন। 

আরও পড়ুন: কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

পুলিশে খবর দেওয়া হলে গোটা ঘটনার তদন্ত শুরু করেন তারা। তদন্তে পুলিশ ধীরাজের পোশাক থেকে একটি হাতে লেখা সুইসাইড নোট উদ্ধার করে। সেখানে তিনি নিজের পরিচয় দেওয়ার পাশাপাশি আত্মহত্যার চেষ্টার পেছনের কারণ উল্লেখ করেছেন। সুইসাইড নোটে ধীরাজ অভিযোগ করেন, তাঁর শাশুড়ি মল্ল দেবী, শ্বশুর চন্দ্রসেন (যিনি যশপাল নামেও পরিচিত) এবং দুই শ্যালক সত্যবীর ও উমেশ দীর্ঘদিন ধরে তাঁর ওপর মানসিক চাপ সৃষ্টি করছিলেন। তাঁদের আচরণে তিনি চরমভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি করেন। তিনি আরও লেখেন, শ্বশুরবাড়ির সদস্যরা স্ত্রীকে তার কাছ থেকে আলাদা করে দেন এবং সংসার ভেঙে দেওয়ার পরামর্শ দেন। নোটে আর্থিক সংকটের কথাও উল্লেখ রয়েছে। ধীরাজ জানান, ৩ থেকে ৪ লক্ষ টাকার ঋণের বোঝা সামলাতে তিনি উত্তরাধিকারসূত্রে পাওয়া এক বিঘা জমি বিক্রি বা বন্ধক রাখতে চেয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্তে শ্বশুরবাড়ির পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়। এমনকি জমি নিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। শেষে ধীরাজ লেখেন, ‘আমি দুঃখিত, এই মানুষগুলোর কারণেই আমি মৃত্যুর পথ বেছে নিচ্ছি।’ পারিবারিক নির্যাতন, আর্থিক চাপ এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। ধীরাজের শারীরিক অবস্থার উন্নতি এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি