মাহেশের উল্টোরথকে ঘিরে আটোসাঁটো পুলিশি ব্যবস্থা, ড্রোনের মাধ্যমে নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি,মাহেশ: মাসির বাড়ি আটদিন কাটিয়ে শনিবার নবম দিনে উল্টোও রথে শ্রীধামে ফিরছেন জগন্নাথ দেব।মাহেশে জগন্নাথের শনিবার ছিল পুনর্যাত্রা।মাসির বাড়ির মন্দিরে সকাল থেকে শুরু হয় পুজো পাঠ। শনিবার সকালে জগন্নাথ (Jagannath)ভক্তদের দর্শন দেন।উল্টো রথে জগন্নাথ দর্শনের মাহাত্ম্য হল দক্ষিন দিকে টান হয়।আর জগন্নাথদেব দক্ষিনা কালী রূপে রথের উপর বিরাজ করেন।পুরান মতে রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না।শনিবার জগন্নাথকে স্পর্শ করলে মোক্ষ লাভ হয়।তাই সকাল থেকে ভক্তদের ঢল নেমেছিল।

বিকালে সুভদ্রা বলরাম জগন্নাথদেব পরপর রথে ওঠেন।তারপর নিজ গৃহের উদ্দেশ্যে যাত্রা করেন।আর এই উল্টোরথ যাত্রাকে ঘিরে পুলিশি ব্যবস্থা করা হয়েছে আঁটোসাটো।মন্দির গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।বড় রাস্তা জিটি রোডের(G T Road) সামনে মন্দির প্রবেশ পথেও গেট বসেছে।মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ। বিভিন্ন জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা(CCTV) লাগানো হয়েছে। ড্রোনের মাধ্যমেও চলে নজরদারি। উল্টোরথকে ঘিরে ভক্তদের ভিড় সামলাতে কয়েক হাজার পুলিশ বাহিনী রাস্তায় নামে। ছিল সাদা পোশাকে কড়া নজরদারির ব্যবস্থা।

পুলিশের আধিকারিকরাও সকলেই ছিলেন রাস্তায়।এদিন উল্টো রথের শোভাযাত্রা উপলক্ষে জিটি রোডে স্বাভাবিক যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ। বিভিন্ন জায়গায় বাড়ির ছাদ থেকে দূরবীন দিয়ে শোভাযাত্রার উপরে নজরদারি চালায় পুলিশ। রথ যাওয়ার সময় দুপাশে মোটা দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয় যাতে কোন অঘটন না ঘটে।ভক্তদের ভিড়ের মধ্যে বিতরণ করা হয় জগন্নাথের প্রসাদ।উল্টো রথের পাশাপাশি মহেশ শ্রীরামপুর সহ মিষ্টি এলাকায় যে মহরমের মিছিল গুলি বেরোবে তাকে ঘিরেও থাকছে পুলিশি। নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা।

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা