চাল ব্যবসায়ীর নিজের গাড়িতেই মিলল তার গলায় ফাঁস লাগানো দেহ, মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে মিলল চাল ব্যবসায়ীর মৃতদেহ। শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন মহেশতলার রবীন্দ্রনগরে চাল ব্যবসায়ী। রবিবার সকালে নিজের গাড়ির মধ্যে তার গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়। ব্যবসায়ীর রহস্য মৃত্যুতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে বাসিন্দা ৩৮ বছর বয়সী উত্তম সাউ দীর্ঘদিন ধরেই চালের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নিজের একটি ছোট লরিও আছে তার। সেই গাড়িতেই চাল অন্যান্য জায়গায় পাঠানো হত। পরিবারের দাবি, বৃহস্পতিবার বাড়ি থেকে বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়েছিলেন উত্তমকুমার সাউ। শুক্রবার পর্যন্ত পরিবারের সঙ্গে ফোনে কথাবার্তা হলেও শনিবার রাত থেকে তার সঙ্গে আর কোনওভাবেই যোগাযোগ করা যায়নি।

এলাকাবাসীদের দাবি, সাধারণত ওই গাড়ি না চললে বাড়ির কিছুটা দূরে আকড়া নতুনপোলের কাছে ২৫৯ নম্বর বাসস্ট্যান্ডেই রাখা থাকত। রবিবার সকালে সেখানেই দাঁড়িয়ে থাকা গাড়িটির মধ্যে তার মৃতদেহ উদ্ধার হয়। ওই গাড়ির খালাসি দেবব্রত গিরি প্রথম ওই ঘটনা দেখতে পান। তারপরেই খবর দেওয়া হয় রবীন্দ্রনগর থানা ও উত্তমবাবুর বাড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দোষীর প্রকৃত শাস্তির দাবি বিক্ষোভ দেখান স্থানীয়রা।

সম্প্রতি জুয়ায় আসক্ত উত্তমবাবুর বাজারে বেশ কিছু টাকা ধার হয়েছিল। বাড়িতে তার অনুপস্থিতিতে পাওনাদাররা আসতে পারেন। বাড়ি থেকে বেরনোর আগে সেই কথা তিনি বলে গিয়েছিলেন। পরিবার সূত্রে সেই তথ্য জানতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর ব্যবহার করা স্কুটিটিও দিন কয়েক ধরে পাওয়া যাচ্ছে না। সেটি কি কারোর কাছে বন্দক দেওয়া হয়েছে? দেনার জন্যই কি এই আত্মহত্যা নাকি খুন? এর নিরিক্ষে তদন্ত শুরু করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ।

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক