মহেশতলায় বড় ধাক্কা, বন্ধের মুখে ৭২ বছরের দুর্গাপুজো? এলাকায় পড়ল পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, মহেশতলা: হাতে আর কয়েকদিন। তারপরই দুর্গা পুজো শুরু। তবে তার আগেই পুরসভা ও পুজো কমিটির জমি বিবাদের জেরে বন্ধ হওয়ার জোগাড় দুর্গাপুজো। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে কল্যাণ সমিতির(Kalyan Samiti) মাঠে। এবার তাদের পুজো ৭২ তম বর্ষে পদার্পণ করেছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন বিভাগ ডিপার্টমেন্টের জমিতে ৭২ বছর ধরে দুর্গাপুজো হয়। কিন্তু মহেশতলা পুরসভা দাবি করছে, উদ্বাস্তু বিভাগ তাদের এই জমি দিয়ে দিয়েছে। সেই কারণে এই জমিতে একটি কমিউনিটি হল তৈরি করা হবে।

ওই কমিউনিটি হল তৈরি করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।ইতিমধ্যে এই জমিজট পৌঁছে গিয়েছে কোর্টে। একক বেঞ্চ জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত নির্ধারণ হচ্ছে জায়গাটি কার, ততদিন পর্যন্ত পুজো যেখানে হয়ে আসছে সেখানেই হবে। আদালতের নির্দেশে এরপর পুজো উদ্যোক্তারা এগিয়ে গিয়েছিলেন। অর্ধেক মণ্ডপ তৈরি হয়েও গিয়েছিল। তবে পুজো উদ্যোক্তাদের দাবি, মহেশতলা পৌরসভার(Mahestala Municipality Chairman) চেয়ারম্যানের গাজোয়ারিতে তালা পড়েছে মাঠের দু’টি গেটে। বন্ধ মণ্ডপ তৈরীর কাজ। ডেকোরেটারের কর্মীদের ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে।উদ্বেগে পুজো উদ্যোক্তারা।

বুঝে উঠতে পারছে না পুজো আদৌ হবে কি না। আর এই ঘটনার পরেই এলাকায় বিজেপির তরফ থেকে পড়েছে পোস্টার ।বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস(Chairman Dulal Das) বলেন, “এই জায়গাটি আর.আর ডিপার্টমেন্টের। তারা পৌরসভাকে দায়িত্ব দিয়েছে। পৌরসভা এখানে চাইছে কমিউনিটি হল তৈরি করতে। কিন্তু পুজো উদ্যোক্তারা বাধা দিচ্ছে।” পুজো আদৌ এখানে হবে কি না, সেই বিষয়ে তিনি বলেন, “পুজো কোথায় হবে তা বলতে পারব না।”

বস্তুত, এই পুজো প্রায় ৭২ বছরের। আট থেকে আশি সকলে মিলেমিশে এই পুজোয় অংশগ্রহণ করেন। ফলে, পুজো মণ্ডপ বন্ধ হয়ে যাওয়ার কারণে হতচকিত হয়ে পড়েছেন সকলে। দুলাল দাস অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী দিন পূজো অন্যত্র হবে আর ওই জমিতে কমিউনিটি হল তৈরি হবে। অপেক্ষা শুধু আদালতের চূড়ান্ত রায়ের জন্য।

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের