ঢোলাহাট বাজি বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার রাতে ভয়াবহ বাজি বিস্ফোরণে কেঁপে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আট জনের। অবশেষে বাজি বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার হল মূল অভিযুক্ত চন্দ্রকান্ত বণিক। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার চন্দ্রকান্তকে কাকদ্বীপ আদালতে পেশ করা হবে।

বাজি বিস্ফোরণের পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় ব্যবসায়ী পরিবারের সদস্য রূপা বণিককে। অবস্থা খারাপ হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কিন্তু মঙ্গলবার রূপার মৃত্যু হয়। ভয়ঙ্কর বিস্ফোরণে একটি পরিবার প্রায় শেষ। শুধু যে তিন জন ওই সময় বাইরে ছিলেন তাঁরাই বেঁচে গিয়েছেন বরাতজোরে। মারা গিয়েছেন পরিবারের ১১ জন সদস্য। তার মধ্যে রয়েছে একাধিক ছোট শিশু।

বিস্ফোরণের ঘটনার পরেই বাজি ব্যবসায়ী পরিবারের দুই সদস্য চন্দ্রকান্ত বণিক এবং তাঁর ভাই তুষারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে ঢোলাহাট থানা। ঘরে বিপজ্জনক বস্তু মজুত রাখা, অনিচ্ছাকৃত খুনের ধারা-সহ মোট ছ’টি ধারায় মামলা রুজু করা হয়। দমকল আইনেও মামলা রুজু হয়েছে দুই ভাইয়ের বিরুদ্ধে। দুর্ঘটনার সময়ে চন্দ্রকান্ত, তুষার এবং তাঁদের মা বাড়িতে ছিলেন না।

উল্লেখ্য, সোমবার রাতে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পাথরপ্রতিমার ঢোলাহাট থানা এলাকার দক্ষিণ রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা। বিস্ফোরণ হয় চন্দ্রকান্ত এবং তুষারের বাড়িতে। বাড়িতেই মারা যান পরিবারের সাত সদস্য। তাঁরা হলেন চন্দ্রকান্ত এবং তুষারের বাবা অরবিন্দ বণিক (৬৫), ঠাকুরমা প্রভাবতী বণিক (৮০) , চন্দ্রকান্তের স্ত্রী সান্ত্বনা বণিক (২৮), দুই সন্তান অর্ণব বণিক (৯) ও অস্মিতা বণিক (৮ মাস) এবং তুষারের দুই সন্তান অনুষ্কা বণিক (৬) এবং অঙ্কিত বণিক (৬ মাস) মারা গিয়েছেন।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস