এগরা বিস্ফোরণ-কাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু কটকে, দেহ আনা হবে রাজ্যে

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে ভানু বাগের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এগরা বিস্ফোরণ-কাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হল কটকের হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে ভানু বাগের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মঙ্গলবার এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের ফলে ভানু বাগের শরীরে প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। ঘটনার দিন বাইকে চেপে গুরুতর জখম অবস্থায় তিনি রাজ্য ছেড়ে ওড়িশায় পালিয়ে যান। অবশেষে কটকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর সন্ধান মেলে। যেহেতু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভানু, তাই তাঁকে গ্রেফতার করার জন্য অপেক্ষা করছিলেন তদন্তকারীরা। কিন্তু তার আগেই শুক্রবার ভোরে মৃত্যু হল এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্তের।

অন্যদিকে ভানুর ছেলে পৃত্থীজিৎ বাগকে কটক সদর থানায় নিয়ে এসে নথি তৈরি করে রাজ্যে ফেরত নিয়ে আসে সিআইডি। বৃহস্পতিবার রাতে রাতে কটকের হাসপাতালের কর্মী, চিকিৎসক, নার্স, অ্যাটেন্ডেন্টদের দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। রাতে ভানুকেও জিজ্ঞাসাবাদের চেষ্টা করেন সিআইডি আধিকারিকরা। কিন্তু জিজ্ঞাসাবাদে কিছুই জানাতে পারেননি ভানু। রাজ্য পুলিশ ভানুর দেহ ওড়িশা থেকে বাংলায় নিয়ে আসার জন্য উদ্যোগী হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এগরা বিস্ফোরণ মামলায় ভানু, তাঁর পুত্র ও ভাইপো— তিনজনকে মূল অভিযুক্ত হিসেবে মামলা দায়ের হয়েছিল। ভানুর মৃত্যু হওয়ায় এবার এই মামলার মূল অভিযুক্ত তাঁর ছেলে ও ভাইপো।

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস