ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তর রাশিয়ায়। একটি মিনিবাস, একটি গাড়ি এবং একটি কাঠবোঝাই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল অন্তত ১২ জনের। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাশিয়ায় আরখানগেলস্ক অঞ্চলে। এই দুর্ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

রাশিয়ার আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার উত্তর রাশিয়ার আরখানগেলস্ক এলাকায় একটি মিনিবাসের সঙ্গে অন্য একটি গাড়ি এবং কাঠ পরিবহণকারী ট্রাকের সংঘর্ষ হয়। পরপর ধাক্কায় তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলেই একাধিক যাত্রীর মৃত্যু হয়। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। তাঁদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে মিনিবাসের বিপজ্জনকভাবে ওভারটেক করার বিষয়টি সামনে এসেছে। পুলিশের অনুমান, একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল মিনিবাসটি। সেই সময় আচমকাই কাঠবোঝাই ট্রাকটির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এরপর অন্য গাড়িটিও দুর্ঘটনার কবলে পড়ে।

আরও পড়ুন: হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

তবে ঠিক কী পরিস্থিতিতে সংঘর্ষটি ঘটেছিল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। চালকদের গাফিলতি, গাড়ির গতি এবং রাস্তার পরিস্থিতি-সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার কারণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর