ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেসের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। তাঁর ব্যক্তিগত সহকারী চন্দন সিং জিনার  বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) অভিযান চালানোর একদিন পরই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ফেসবুক পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানান রাওয়াত।    

ED-এর দাবি, ২০১৬ সালের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক নিয়োগ পরীক্ষায়  অর্থপাচার মামলার তদন্তে দেরাদুনের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। সেই তালিকায় ছিল চন্দন সিং জিনার বাড়িও। ED-এর দেওয়া তথ্য অনুযায়ী, সেখান থেকে হিসাব বহির্ভূত প্রায় ৩২ লক্ষ টাকা নগদ, ২০০.৫ গ্রাম সোনা এবং ১২টি বিলাসবহুল ঘড়ি উদ্ধার হয়েছে বলে অভিযোগ। এছাড়া জিনা ও তাঁর পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ৫২.১৬ লক্ষ টাকা ফ্রিজ করা হয়েছে।

আরও পড়ুন: শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন   

চন্দন সিং জিনা আগে হরিশ রাওয়াতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ওএসডি হিসেবে কাজ করেছিলেন। বর্তমানে তিনি রাওয়াতের আপ্ত সহায়ক হিসেবে কাজ করছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই কংগ্রেসের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।  তবে হরিশ রাওয়াত স্পষ্ট করেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়। তাঁর দাবি, চন্দন সিং জিনা তাঁর দীর্ঘদিনের সহযোগী হলেও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের সঙ্গে তিনি একমত নন। তবে অভিযোগ সত্যি প্রমাণিত হলে তা তাঁর জন্য অত্যন্ত লজ্জার বিষয় হবে বলেও জানান তিনি। হরিশ রাওয়াত আরও বলেন, তাঁর আমলে তিন বছরে ৪২ হাজারের বেশি সরকারি পদে নিয়োগের প্রক্রিয়া হয়েছিল। সেই সময় কোনও অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে তিনি রাজ্যের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। 

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন