১২০০ টাকার জন্য কুড়ি দিনের শিশুকে আটকে রাখায় মৃত্যু, কাঠগড়ায় বৃহন্নলা

২০ দিনের শিশুকে আড়াই ঘণ্টা ধরে মায়ের থেকে দূরে রাখার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০ দিনের শিশুকে আড়াই ঘণ্টা ধরে মায়ের থেকে দূরে রাখার অভিযোগ। অভিযোগ স্থানীয় বৃহন্নলারার বিরুদ্ধে। খেতে না পেয়ে এবং ঢোলের আওয়াজে শিশু মৃত্যুর অভিযোগ। মানিকচক থানার বাঙালগ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিশুর পরিবারের তরফে বৃহন্নলারার বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার অভিযুক্ত বৃহন্নলা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঙালগ্রামের বাসিন্দা মাম্পি মাঝি ২৯ শে অক্টোবর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তিন সন্তানের জন্ম দেন। বর্তমানে ওই তিন সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন তিনি। গতকাল ওই সন্তানদের শুভ কামনায় তার বাড়িতে হাজির হয় এক স্থানীয় বৃহন্নলার। ওই বৃহন্নলারার বিরুদ্ধে অভিযোগ শিশুদের শুভকামনার নামে তিন ঘণ্টা ধরে শিশুটিকে নিজের কাছে আটকে রাখেন। জোরে জোরে ঢোল বাজাতে থাকেন। এমনকি খেতেও দেওয়া হয়নি শিশুটিকে। আশীর্বাদের জন্য ১২,০০ টাকা দাবি করে অভিযুক্ত বৃহন্নলা। তা দিতে অস্বীকার করাতেই দীর্ঘক্ষন আটকে রাখা হয় বলে অভিযোগ। মাত্র ২০ দিনের শিশুটি খাদ্যের অভাবে মৃত্যু হয়। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে ছুটে যান মানিকচক থানার পুলিশ। অভিযুক্ত বৃহন্নলাকে গ্রেফতার করেছে পুলিশ। মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এমনকি ফোনে এক আশাকর্মী শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে বলেন বৃহন্নলাকে। ওই আশাকর্মী কেউ হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ২০ দিনের বাচ্চাকে এইভাবে মায়ের কাছ থেকে দূরে রাখলে খাদ্যের অভাবে মৃত্যু হয়।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী