মালদহে চোলাই খেয়ে মৃত্যু হল আদিবাসী গৃহবধুর

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: মালদায় আদিবাসী গৃহবধুর রহস্যজনক ভাবে মৃতদেহ উদ্ধার।মৃত মহিলার পরিবারের দাবি অতিরিক্ত চোলাই খেয়ে মৃত্যু হয়েছে ওই গৃহবধুর। সোমবার সকালে ঘর থেকেই আদিবাসী ওই গৃহবধুর দেহ উদ্ধার করে পুলিশ।ঘটনাটি ঘটেছে মালদা থানার(Malda P.S.) মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের গোবিনপুর এলাকায়।মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত মহিলার নাম পাকলু হেমব্রম(৩৭)।তাঁর স্বামী চন্দ্রা কিস্কু।ওই আদিবাসী দম্পতির পরিবারে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।মেয়ের বিয়ে হয়ে গেছে দীর্ঘদিন আগে এবং একমাত্র ছেলে বর্তমানে সে ভিন রাজ্যে দিনমজুরির কাজে কর্মরত রয়েছে।

মৃতের স্বামী চন্দ্রা কিস্কু(Chandra Kisku) জানিয়েছেন, রবিবার রাতে তিনি নারায়নপুর(Narayanpur) খেড়িবাড়ি এলাকার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই রাতে তিনি থেকে যান। এরপর এদিন সকালে বাড়িতে এসে দেখেন ঘরেই মৃতদেহ পড়ে রয়েছে তার স্ত্রীর। আশেপাশে রয়েছে চোলাই মদের ঠেক।পাকলু হেমব্রম চোলাই মদ খেত।তিনি বলেন, প্রতিদিনই অতিরিক্ত চোলাই খেত তার স্ত্রী। আমার ধারণা বেশি চোলাই খাওয়ার কারণেই মৃত্যু হয়েছে তার স্ত্রীর।

ঘটনার পর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।কিন্তু আদিবাসী অধ্যুষিত গ্রামে চোলাইয়ের রমরমা কারবার নিয়েও অভিযোগ উঠতে শুরু করেছে।এই ঘটনায় পুলিশ এবং আফগারি দফতরের আরো বেশি করে নজরদারি চালানো উচিত বলে দাবি উঠেছে। যদিও আফগারি দফতরের দাবি তারা মাঝেমধ্যে এই এলাকায় অভিযান চালিয়ে বেআইনি চোলাই ঠেকে সমস্ত সরঞ্জাম নষ্ট করে দেয়। কিন্তু তারপরেও আবার গজিয়ে ওঠে বেআইনি চোলাই তৈরির ঠেক। ফলে সেই চোলাই খায় আদিবাসী মানুষজন।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…