ছেলে-বৌমার নৃশংস অত্যাচার থেকে বাঁচতে থানায় হাজির বৃদ্ধা মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছেলে ও পুত্রবধূর লাগাতার নির্যাতনের জেরে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হলেন মালদার এক প্রৌঢ়া। দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করার পর অবশেষে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধেই। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলার চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত মহিলার নাম ফুলকুমারী মল্লিক (৫৭)। তাঁর বাড়ি ইংরেজবাজার থানার নয়ঘর কলোনি বাগানপাড়া এলাকায়। স্বামী পরিমল মল্লিক কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। বাড়িতে ছেলে বিক্রম মল্লিক ও পুত্রবধূ উত্তরা মল্লিকের সঙ্গে বসবাস করতেন ফুলকুমারী দেবী। এই ঘটনায় ছেলে ও পুত্রবধূ-সহ মোট চার জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ, কয়েক দিন আগে ছেলের শ্বশুরবাড়ির সদস্যরা ওই বাড়িতে থাকতে আসার পর থেকেই অশান্তির সূত্রপাত হয়। অভিযোগ, সম্পত্তির দখল নেওয়ার উদ্দেশ্যে ফুলকুমারী দেবীর উপর নিয়মিত অত্যাচার চালানো হতো। তাঁকে মারধর করা, গরম জল ঢেলে দেওয়া এবং গরম খুন্তি দিয়ে ছেঁকা দেওয়ার মতো অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

নির্যাতিতার বোন জানান, গত কয়েক দিনে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। বৃহস্পতিবার রাতে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে প্রতিবেশীদের সাহায্যে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের জবাবে অভিযুক্তরা পাল্টা দাবি করেছেন, তাঁরাই নাকি হামলার শিকার। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রৌঢ়া সুস্থ হলে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

 

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ