Loading live market data...
Loading active stocks...
Connecting...

পরকীয়া সন্দেহে যুগলকে হেনস্তা, গ্রামবাসীদের কাছে মার খেল পুলিশও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরকীয়া সন্দেহে যুগলকে ধরে মারধর। এমনই ঘটনা ঘটেছে মালদহের কালিয়াচকে। অভিযোগ উঠেছে সালিশি সভা বসিয়ে ওই যুগলের শাস্তির নিদান দেওয়া হয়। এরপর আচমকাই তাদেরকে ধরে মারধর করা শুরু করে গ্রামবাসী। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকে ওপর আক্রমণ চালায় উত্তেজিত জনতা।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে  কালিয়াচকের জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শেরপুর গ্রামে। এক যুগলকে আমবাগানে দেখতে পেয়ে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে তাঁদের আটক করে গ্রামবাসীদের একাংশ।  এরপরেই  রাস্তায় তুলে এনে যুগলকে বিদ্যুৎতের খুঁটিতে বেঁধে  বেধড়ক মারধর শুরু হয়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়েছিলেন কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী। তাঁর গাড়ির ওপর হামলা চালায় উত্তেজিত জনতা। তবে অনেক চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে আইসি সুমন রায়চৌধুরী জানিয়েছেন,’ মারধরের খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। যুগলরা উদ্ধারের চেষ্টা করতেই পুলিশের উপর চড়াও হয় বেশ কয়েকজন। তাদের প্রত্যেকের হাতে ধারাল অস্ত্র-সহ ইটপাথর ও লাঠি ছিল।  ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করা হয়েছে।  পাশাপাশি এই ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।‘ তবে কী কারণে গ্রামবাসীরা ওই যুগলকে মারধর করল তা নিয়ে উঠছে প্রশ্ন।

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর