রাজ্যে বাড়ছে সুফল বাংলার আউটলেট, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে এখন সুফল বাংলার স্টল রয়েছে ৩৩২টি। সেই সব স্টলের সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হবে। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্ন(Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে কেন্দ্র সরকারকে তোপ দাগার পাশাপাশি ‘সুফল বাংলা’ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানালেন, রাজ্যে এখন সুফল বাংলার(Sufal Bangla) স্টল রয়েছে ৩৩২টি। যার মধ্যে একটা বড় অংশই ভ্রাম্যমান স্টল। সেই সব স্টলের সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হবে। যাতে মানুষ সরকারি ওই আউটলেট থেকে বাজারদরের থেকে কম দামে শাকসবজি ও ফলমূল কিনতে পারে। সেই সঙ্গে যাদের পণ্য পরিবহণের গাড়ি থেকেও তা কোনও কাজে লাগছে না সেই সব গাড়িতে ভ্রাম্যমান সুফল বাংলার স্টল যাতে খোলা যায় সেই বিষয়ে উদ্যোগী হওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সবার আগে একহাত নেন কেন্দ্র সরকারকে। বলেন, ‘পাঁচটা রাজ্যের নির্বাচনের পরেই রিটার্ন গিফ্ট হিসাবে মূল্যবৃদ্ধি দিয়েছে কেন্দ্রের সরকার। রান্নার গ্যাসের দাম এক লাফে ২৫০টাকা বাড়িয়েছে। টোল ট্যাক্সও বাড়িয়েছে এর মধ্যে। যার ফলে সবজির গাড়িকে বেশি টাকা গুনতে হচ্ছে। পলিটিক্যাল পার্টির লোককে রেড না করে কেন্দ্রীয় সংস্থাকে মূল্যবৃদ্ধি আটকাতে কাজে লাগানো উচিত কেন্দ্রর।’ এরপরেই মুখ্যমন্ত্রী জানান, ‘মাছ ডিম উৎপাদনে আমরা অনেকটাই স্বনির্ভর হয়েছি। এবছর রাজ্যে ২৫ শতাংশ আলু কম উৎপাদন হবে। তবে চাষীরা দাম পাবে। রাজ্যে এখন ৩২৩টি সুফল বাংলার আউটলেট খোলা আছে। সেখান থেকে যে কেউ সুলভ মূল্যে শাকসবজি কিনতে পারবে। বাজারের থেকে সুফল বাংলায় দাম অনেক টাই কম। তাই সুফল বাংলার আউটলেট আরও বাড়াতে হবে যাতে আরও বেশি মানুষ কম দামে শাকসবজি কিনতে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্যে সুফল বাংলার স্টল বাড়িয়ে ৫০০ করা হবে। প্রত্যেকটি বাজারের সামনে সুফল বাংলার স্টল দাঁড়াবে। সকালে ও বিকালে।’

পাশাপাশি সংখ্যালঘুদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী জানান, ‘এখন রমজান(Ramjan) চলছে। তাই সুফল বাংলায় খেজুর রাখা হবে। কলাটাও বেশি করে রাখতে হবে। রাজ্যে উৎপাদিত সুখসাগর পেঁয়াজ বিক্রি হবে ১৫ টাকায়। কাঁচা ছোলা সুফল বাংলায় বাজারদরের থেকে ৫ টাকা কম দামে পাওয়া যাবে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে আরও ভালো করে নজর রাখতে হবে যাতে বাজারের দর হু হু করে বেড়ে না যায়। আবার এক মাস পরে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক করব।’

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?