শান্তিনিকেতনে ফিরছেন অমর্ত্য, দেখা করতে যাবেন মমতা

অমর্ত্য-মমতা সাক্ষাৎতের সম্ভাবনা ঘিরে এখন প্রহর গুণছে শান্তিনিকেতন তথা বোলপুরবাসী। তবে সেই সাক্ষাতের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই দেশে ফিরছেন বাংলা ও বাঙালির গর্ব নোবেলজয়ী অর্থনীতিবিদ(Nobel Laureate Economist) অমর্ত্য সেন(Amartya Sen)। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২৬ জুন তিনি পা রাখতে চলেছেন শান্তিনিকেতনের(Shantiniketan) বুকে। এখন তিনি রয়েছেন মার্কিন যক্তরাষ্ট্রের বস্টনে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই অধ্যাপক তাঁর বার্ধক্যজনিত নানা অসুস্থতা উপেক্ষা করে ভারতে আসছেন, বাংলায় ফিরছেন। পা রাখতে চলেছেন শান্তিনিকেতনে থাকা তাঁর পৈতৃক বাসভবন প্রতীচীর বুকে। এই বাড়ি ও তার লাগোয়া জমি ঘিরে যে বিতর্কের সূচনা হয়েছিল, তার অনেকটাই এখন মিটমাটের পথে। সেই জমি বিতর্কের পরে এই প্রথম শান্তিনিকেতনে ফিরছেন অমর্ত্য সেন। সূত্রে জানা গিয়েছে অমর্ত্য শান্তিনিকেতনে ফিরলে তাঁর সঙ্গে দেখা করতে বোলপুরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সৌজন্য সাক্ষাতের জন্যই বোলপুর যেতে পারেন মুখ্যমন্ত্রী। আর এই দুই রথীর মুখোমুখি সাক্ষাৎতের সম্ভাবনা ঘিরে এখন প্রহর গুণছে শান্তিনিকেতন তথা বোলপুরবাসী। তবে মুখ্যমন্ত্রী কবে অমর্ত্যের সঙ্গে দেখা করতে যাবেন তা এখনও নির্ধারিত হয়নি।

শান্তিনিকেতন অমর্ত্যের জন্মভূমি। শত ব্যস্ততার মাঝেও নিজের জন্মভূমিকে ভোলেননি নোবেলজয়ী অধ্যাপক। জীবনের শেষপ্রান্তে এসে এখন শান্তিনিকেতনের জন্য তাঁর বড্ড মন খারাপ হয়। এক বছর আগেও জমি-বিতর্কের মামলায় জড়িয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের(Viswabharati University) সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক তৈরি হয়। সেই অধ্যায় ভুলে এখন তিনি বিশ্বভারতীর শুভানুধ্যায়ী। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিষয় নিয়ে নিয়মিত খোঁজখবর রাখেন। আর এখন তিনি শান্তিনিকেতনের আসার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। বরাবরই অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের মধুর সম্পর্ক ছিল। কিন্তু বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তোলে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকী, অমর্ত্য সেনকে জমি হরণকারী, তিনি নোবেলজয়ী নন প্রভৃতি বিতর্কিত মন্তব্য করেন বিদ্যুৎবাবু। তাতে বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্যবাবুর সম্পর্ক তিক্ততার পর্যায়ে পৌঁছয়। সেই বিতর্কের জল গড়ায় আদালতে। পরে অবশ্য সিউড়ি আদালত অমর্ত্যবাবুর পক্ষেই রায় দেয়। আর সেই রায়ের পরপরই উপাচার্য পদ থেকে অবসর গ্রহণ করেন বিদ্যুৎবাবু। ফলে, আগের মতই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অমর্ত্যবাবুর সুসম্পর্ক গড়ে ওঠে।  

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত