এগরায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫, জানালেন মুখ্যমন্ত্রী

এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৫জন মারা গিয়েছেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এসপি জানিয়েছেন ৯জন মারা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার এগরা(Egra) থানার সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল(Khadikul) গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণের(Blast) ঘটনায় ৫জন মারা গিয়েছেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সঙ্গে তিনি নিহতদের পরিবারকে এককালীন আড়াই লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, যে ব্যক্তির বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই কৃষ্ণপদ বাগ বা ভানু বাগ যেখানেই লুকিয়ে থাকুক না কেন, পুলিশ তাকে খুঁজে বের করে আনবে। তাঁর দাবি, ‘ওড়িশা সীমানার কাছাকাছি বেআইনি ভাবে চালানো হচ্ছিল ওই বাজি কারখানাটি। কারখানা মালিক ওড়িশায় পালিয়ে গিয়েছে। যেখানেই পালাক আমরা টেনে আনব। আমি শুনেছি উনি ওড়িশা, বাংলাদেশে বাজি সরবরাহ করেন। ৫জন মারা গিয়েছে আর ৪জন আহত হয়েছে বলে শুনেছি।’  

আরও পড়ুন এগরার বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তে আপত্তি নেই, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অবশ্য মানতে রাজি নন গ্রামবাসীরা। তাঁদের দাবি অনুযায়ী ওই কারখানায় জন ২৫ লোক কাজ করতেন। তাঁরা কেউই স্থানীয় বাসিন্দা নন। তবে বিস্ফোরণের সময় সেখানে ঠিক কতজন ছিল তা তাঁদের জানা নেই। এদিকে পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার কে অমরনাথ জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ৯জনের দেহ উদ্ধার হয়েছে। ভানুকে আমরা আগেও গ্রেফতার করেছিলাম। তার পরেও গোপনে এই অবৈধ বাজি কারখানা নতুন করে চালাচ্ছিল। আমরা অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা দায়ের করে ব্যবস্থা নিচ্ছি। সিআইডির পাশাপাশি, ফরেন্সিক এবং বম্ব স্কোয়াডও আলাদা ভাবে তদন্ত শুরু করছে।’ একই সঙ্গে তিনি মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই জানিয়েছেন। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে মজার কথা মুখ্যমন্ত্রী এই ঘটনায় NIA বা CBI তদন্তের আর্জিতে সায় দিয়ে দেওয়ায় রীতিমত চুপসে গিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। অনেকেই মনে করছেন মুখ্যমন্ত্রী বিজেপির মুখের খাবার কেড়ে নিয়েছেন। কেননা যে সাহারা গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে সেখানে মাত্র ২ মাস আগে তৃণমূলের হাত থেকে ক্ষমতা কেড়ে নেয় বিজেপি। শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল বিধায়ককে সেখানে ঢুকতেও দেওয়া হয় না বলে এদিন দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় এদিনের বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে নামলে বিজেপির চাপ বাড়বে বৈকি কমবে না।

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর