আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবসে লড়াকু সৈনিকদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিটিশ রাজের বিরুদ্ধে যুদ্ধ করতে বিপ্লবী রাসবিহারী বসু গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ বাহিনী। পরবর্তীতে সেই বাহিনীর ভার তুলে দেন  নেতাজী সুভাষ চন্দ্র বসুর হাতে। নেতাজী গড়ে তোলেন আজাদ হিন্দ সরকার। তিনি আজাদ হিন্দ সরকারকে দেশের প্রথম স্বাধীন সরকার ঘোষণা করেছিলেন। স্বাধীনতার স্বাদ কেমন হয় তা বুঝিয়েছিলেন নেতাজী।

ভারতের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি। তাই বাংলাকে বলা হত বিপ্লবের জন্মভূমি। আর বিপ্লবে বাঙালির সর্বোচ্চ ভূমিকাকে গৌরবান্বিত করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশানাল আর্মি (INA)। শুধুমাত্র ভারতীয়দের নিয়ে যে ব্রিটিশ বিরোধী যুদ্ধ সম্ভব তা প্রমাণ করে দিয়েছিলেন নেতাজী সুভাষ চন্দ্র বসু। শুধু পুরুষ নন, আইএনএ’তে যোগ দিয়েছিলেন মহিলারাও। তাই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যেমন গড়ে উঠেছিল গান্ধি ব্রিগেড, নেহেরু ব্রিগেড তেমনই লক্ষ্মীরতন সেহগলের নেতৃত্বে গড়ে উঠেছিল ঝাঁসির রানি ব্রিগেড।

 

নেতাজী সুভাষ চন্দ্র বসু এবং তাঁর বাহিনী ইম্ফল পর্যন্ত দখল করতে পেরেছিলেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করেছিলেন শহিদ ও স্বরাজ  দ্বীপ। পরবর্তীতে লাল কেল্লায় হয় আইএনএ বন্দিদের বিচার। ২১ অক্টোবর সেই আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে গঠিত আজাদ হিন্দ সরকারের (Azad Hind Government) বর্ষপূর্তি। সেই জন্য দেশদ্ধারে জীবন উৎসর্গ করেছিলেন যে লড়াকু মসৈনিকেরা তাঁদের শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনি নিজের X হ্যান্ডেলে লিখেছেন, “আজাদ হিন্দ সরকার গঠনের বার্ষিকী আজ। নেতাজি সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে ভারতের স্বাধীনতার জন্য বীরত্বের সঙ্গে লড়াই করা ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সাহসী সৈনিকদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। জয় হিন্দ!”

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ