গোষ্ঠীদ্বন্দ্ব নয়, দলের একটাই গ্রুপ নাম তৃণমূল, বার্তা মমতার

তৃণমূল কংগ্রেসের সমস্ত সভা থেকেই দলে গোষ্ঠীদ্বন্দ্ব কমাতে বারবার নির্দেশ দেন মমতা। তারপরেও দলের মধ্যে দ্বন্দ্ব বজায় রয়েছেই

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সমস্ত সভা থেকেই দলে গোষ্ঠীদ্বন্দ্ব কমাতে বারবার নির্দেশ দেন মমতা। তারপরেও দলের মধ্যে দ্বন্দ বজায় রয়েছেই। বিভিন্ন জেলায় জেলা সভাপতি কিংবা কাউন্সিলর বা প্রধানদের লবির সঙ্গে অশান্তি লেগেই থাকে অন্য লবির। যুব’র সঙ্গে সিনিয়র নেতাদের লড়াই হয়। এটা যেন না চলতে থাকে, বুধবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন থেকে ফের একবার স্মরণ করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল নেত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘জোর করে কাউকে দলে নেব না। দলে একটা সামঞ্জস্য থাকবে। দলের একটাই গ্রুপ থাকবে। ঘরকে মজবুত করে। বিজেপিকে কেন্দ্র থেকে হটাতে হলে নিজেদের ঘর সামলান। দু’বছরে নিজেদের এত শক্তিশালী করুন যে ৪২টি আসনই দল পায়। দলে কেউ কারও সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না, দলই শেষ কথা।’

তৃণমূল নেত্রী এদিন আরও বলেন, ‘বিজেপি থেকে ৭-৮ জন বিধায়ক আসবে বলে তৈরি আছে। কিন্তু আমরা সেই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেব না। দলে একাধিক নেতা বলে আমি ওর গ্রুপের লোক, ওটা আমার গ্রুপ, সেসব ভুলে যান। দল বড় হচ্ছে সামনে কঠিন লড়াই। মোদিকে হারাতে গেলে নিজের ঘর আগে সামলাতে হবে। তাই কোনও গ্রুপ নয়। তৃণমূলে একটাই গ্রুপ, সিম্বল ঘাসফুল। অনেক সুখ, দুঃখ, ঝড়, ঝঞ্ঝা, মেঘ, রৌদ্র, পেরিয়ে দল আজকে এই জায়গায় এসেছে। মাথায় রাখবেন সেটা। একদিনে জাতীয় দল হয় নি। বাংলা আমাদের ভিত্তি। তাই আপনাদের এখানেই আগে দলকে আগকে রাখতে হবে। আপনারা বাংলায় দলকে আগলে রাখুন, আর আমাকে বলুন বিজেপিকে হটাতে দিদি আপনি দেশে যান।’

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২