‘সবাইকে নিয়ে মিলেমিশে চলো’ কেষ্টকে কড়া শাসন মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ‘নিজেদের মধ্যে কোনও রকম লড়াই চলবে না । মিলেমিশেই চলতে হবে। ‘   বীরভূমের দলের দুই দাপুটে নেতা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে ডেকে জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।  কেষ্ট জেলমুক্তি হতেই বীরভূমের গোষ্ঠী  দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে । তাতে কার্যত প্রশ্নের মুখে পড়ে দলের শীর্ষ নেতৃত্ব । এই আবহে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের তৃণমূলের মেগা সমাবেশ থেকে এই নিয়ে মুখ  খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বীরভূম জেলা তৃণমূলের সংগঠন নিয়ে কথা বলার সময় মমতা বলেন, ‘ কেষ্ট তোমাকে কাজলের সঙ্গে চলতে হবে । সকলকে নিয়ে কাজ করবে। কাউকে বাদ দেওয়া যাবে না । কাজলকে আরও কনফিডেন্ট নিতে হবে । আশিস বন্দ্যোপাধ্যায় , শতাব্দী রায়কে মাঝে মধ্যে ডাকতে হবে।’  বলা বাহুল্য, রাজ্য স্তরের নেতাদের নিয়ে ভোটার তালিকা ঠিক করতে একটি কমিটি গঠন করেছেন মমতা। কিন্তু বীরভূমে আগেই কোর কমিটি রয়েছে । সেইজন্য নয়া এই কমিটিতে বীরভূমের কোন নেতাকে রাখেনি তৃণমূল কংগ্রেস । 

উল্লেখ্য, বিভিন্ন সময়ে পরিবর্তন হয়েছে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির । কেষ্টর জেলবন্দির পর নয়জনকে নিয়ে কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা। কিন্তু ২০২৪ সালে সেই কমিটি থেকে বাদ দেওয়া হয় কাজল-সহ দুই সাংসদ শতাব্দী এবং অসিতকে । তবে কেষ্ট জেলমুক্তি হতেই কাজলকে কমিটিতে ফেরানো হয়েছিল ।  তারপর থেকেই বীরভূমের রাজনীতিতে অনুব্রত-কাজলের লড়াইয়ের ঘটনা সামনে এসেছে । এই পরিস্থিতিতে কেষ্টকে দলনেত্রীর এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল । 

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন