কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা, আনন্দে আত্মহারা জলপাইগুড়ি স্কুলের খুদে পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি: খুদে পড়ুয়াদের আবেদনে সাড়া দিয়ে আবারও মানবিকতার নজির গড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা যে তিনি রাখেন, তা আরও একবার প্রমাণিত হলো। এক মুহূর্তের সিদ্ধান্তে জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি প্রাথমিক স্কুলে সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশ দেন তিনি। সেই খবরে আনন্দ ও স্বস্তির হাওয়া বলছে গোটা বিদ্যালয় জুড়ে। 

ঘটনাটি কয়েকদিন আগের। জলপাইগুড়িতে একটি প্রশাসনিক বৈঠক সেরে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা থেকে ফিরছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় রাস্তার ধারে স্কুলের পোশাক পরা কয়েকজন ছোট্ট পড়ুয়া হাতে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায়। শিশুদের এই আন্তরিক অভ্যর্থনায় আপ্লুত হয়ে মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে নেমে পড়েন। হাসিমুখে তিনি ফুল গ্রহণ করেন এবং কিছুক্ষণ কথা বলেন পড়ুয়াদের সঙ্গে।

আরও পড়ুন: শূন্যের লজ্জা এড়াতে হুমায়ূন কবীরের সঙ্গে বৈঠক সেলিমের, সিপিএমের অন্দরে জ্বলে উঠল বিদ্রোহের আগুন

এই অল্প সময়ের মধ্যেই উঠে আসে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। জাতীয় সড়কের পাশেই অবস্থিত তাদের স্কুলে যাতায়াত করতে গিয়ে প্রতিদিনে দ্রুতগতির গাড়ির কারণে বিপদের আশঙ্কা থাকে বলে জানায় শিশুরা। স্কুলের চারপাশে কোন সীমানা প্রাচীর না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। এই কথাও তারা স্পষ্ট ভাবে তুলে ধরে। খুদেদের এই আবেদন মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। কোনও দেরি না করে তিনি সঙ্গে সঙ্গেই জলপাইগুড়ি জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়ে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর তৎপরতায় আশ্বস্ত হন স্কুলের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও পড়ুয়ারা।

ইতিমধ্যে প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে এবং দ্রুত শেষ হবে বলে প্রশাসন সূত্রে খবর। শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মুখ্যমন্ত্রীর এই এক কথার সিদ্ধান্ত নতুন করে সুরক্ষা পেল একটু প্রাথমিক স্কুল। মানবিক নেতৃত্বের দৃষ্টান্ত স্বাভাবিকভাবেই প্রশংসায় মুখর এলাকাবাসী।

ঘর ওয়াপসি লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর