বোলপুরে কবিগুরুর ছবি ও বাংলা অক্ষরের কাটআউট হাতে ভাষা আন্দোলনে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : ভিন রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতনের প্রতিবাদে ভাষা আন্দোলনের পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে জামবনী বাস স্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী। বাংলা ব-র কাটআউট হাতে নিয়ে পদযাত্রায় মুখ্যমন্ত্রী। বাংলা অক্ষরের কাটআউট হাতে নিয়ে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। তাঁর একদিকে রয়েছেন শতাব্দী রায়। অন্যদিকে রয়েছেন ফিরহাদ হাকিম। শতাব্দী রায়ের হাতে কবিগুরু ছবি। ফিরহাদ হাকিমের হাতেও কাটআউট। বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে জামবনী বাস স্ট্যান্ড পর্যন্ত আড়াই কিমি পথ তিনি চলছেন।

২৬-র নির্বাচনকে পাখির চোখ করে বাঙালি অস্মিতায় শান দিতে পদযাত্রা করছেন মুখ্য়মন্ত্রী। যে রাস্তা দিয়ে এই পদযাত্রা হচ্ছে, সেই রাস্তার দুই ধারে ব্যারিকেড করে রাখা হয়েছে। বহু মানুষ সেখানে হাজির হয়েছেন। একদিকে আন্দোলনকে জোরদার করতে চাইছেন, অন্য়দিকে যাঁরা ভিন রাজ্যে হেনস্তা হচ্ছেন তাঁদের জন্য কর্মসংস্থানের কথাও ভাবছেন। মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান সহ বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গিয়ে বাংলায় কথা বলার জন্য হেনস্তা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ২১-র মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ভাষা আন্দোলন শুরু হয়েছে রবিবার থেকে। নির্বাচনের আগে পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন। প্রতি শনি ও রবিবার এই আন্দোলন হবে বলে জানানো হয়েছিল।

২৭ জুলাই থেকে এই ভাষা আন্দোলন শুরু হয়েছে। সোমবার বোলপুরে কবিগুরুর মাটি থেকেই আন্দোলনে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে পদযাত্রায় রয়েছেন তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে বহু মানুষ।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা