কৃষকবন্ধু প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত মমতার সরকারের

এবার থেকে কৃষকবন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা পেতে গেলে উপভোক্তাদের Single Bank Account বা একক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার কৃষকদের(Farmers of Bengal) জন্য কৃষকবন্ধু প্রকল্প(Krishak Bandhu Project) চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ২০১৯ সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে ১ একরের বেশি জমি থাকা কৃষকদের বছরে ১০ হাজার টাকা ও ১ একরের কম জমি থাকা কৃষকদের বছরে ৫ হাজার টাকা প্রদান করা দয় দুটি কিস্তিতে সমহারে। এর পাশাপাশি এই প্রকল্পের অন্তর্ভূক্ত ১৮ থেকে ৬০ বছরের কোনও কৃষকের আক্সমিক মৃত্যু হলে তাঁর পরিবারকে সরকারের তরফে ২ লক্ষ টাকাও দেওয়া হয়। এখনও পর্যন্ত এই প্রকল্পে প্রায় ১ কোটি কৃষক এই সুবিধা পাচ্ছেন। সেই কৃষকবন্ধু প্রকল্প নিয়েই এবার বড় সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে কৃষকবন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা পেতে গেলে উপভোক্তাদের Single Bank Account বা একক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যে সমস্ত কৃষক এই প্রকল্পের আওতায় রয়েছেন বা আগামী দিনে আসতে চাইছেন তাঁদের সবাইকে এই নিয়ম মেনে চলতে হবে। নাহলে টাকা মিলবে না।

আরও পড়ুন মোদিকে বাংলার আম পাঠাচ্ছেন মমতা, নেপথ্যে সৌজন্যের রাজনীতি

রাজ্যের কৃষি দফতরের আধিকারিকেরা জনিয়েছেন, বাংলার প্রায় ১ কোটি কৃষক এই প্রকল্পের আওতায় রয়েছেন। এদের বেশিরভাগই এই প্রকল্পের আর্থিক সুবিধা পেতে Joint Bank Account’র নম্বর দিয়ে রেখেছেন। কিন্তু এবার থেকে আর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। টাকা পেতে হলে প্রত্যেক উপভোক্তা বা যে সব কৃষক এই প্রকল্পের আওতায় রয়েছেন তাঁদের সবাইকে Single Bank Account খুলতে হবে ও সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর কৃষি দফতরে জমা দিতে হবে। রাজ্যের যে সব কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার(PM Kisan Yojna) টাকা পান তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম লাগু হতে চলেছে। সেখানেও আর কোনও Joint Bank Account’র নম্বর চলবে না। সেখানেও উপভোক্তার নিজের নামে থাকা Single Bank Account নম্বর দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব নতুন Single Bank Account করে তার পাসবই, আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স ব্লক কৃষি অফিসে জমা দিতে হবে।   

আরও পড়ুন করমণ্ডল দুর্ঘটনায় নিহত ও অথর্বদের চাকরি দিচ্ছেন মমতা

কৃষি দফতরের আধিয়াক্রিকেরা জানিয়েছেন, সরকারি সুবিধা প্রাপকের নাম যদি Joint Bank Account’র First Account Holder হিসেবে থাকত, তবেই এতদিন সেই ব্যক্তি সরকারি সুবিধের টাকা সেই Bank Account-এ পেতেন। বর্তমানে তা আর চলবে না। কেননা কোনও কারণে First Account Holder মারা গেলে সেই তথ্য রাজ্যের কৃষি দফতরে Update হতে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় লেগে যায়। কিন্তু ওই সময়ের মধ্যেই ওই ব্যক্তির সরকারি সুবিধের টাকা ওই অ্যাকাউন্টে জমা পড়ে যায়। তিনি প্রাপক নন, অথচ সেই Bank Account’র Second Account Holder অতি সহজেই সেই টাকা তুলে নিতে পারেন। সেজন্যই এবার প্রত্যেক উপভোক্তাকে Single Bank Account করার নির্দেশ দেওয়া হচ্ছে। যদি কোনও Joint Bank Account Holder তাঁর পুরনো অ্যাকাউন্ট নম্বরকেই কৃষি দফতরে রাখতে চান, তাহলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিনি ছাড়া বাকিদের নাম বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুধু কৃষকবন্ধু প্রকল্পই নয়, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের সব প্রকল্পের ক্ষেত্রেই ধীরে ধীরে এই এই নিয়ম চালু হয়ে যাবে।   

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে