মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে এবং কথায় ১৭ টি গানের অ্যালবাম ‘দুর্গা অঙ্গন’ প্রকাশ

প্রতি বছরের মতো এ বছরও এই অনুষ্ঠানকে ঘিরে শাসকদলের কর্মী-সমর্থকদের মধ্যে দারুণ উত্তেজনা ছিল। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে গাঁথা গানগুলি এক এক জন শিল্পী মঞ্চে পরিবেশন করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ মহালয়ার শুভলগ্নে উদ্বোধন হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুরে ১৭ টি গানের অ্যালবাম ‘দুর্গা অঙ্গন’। রবিবার ‘২১ সেপ্টেম্বর’ নজরুল মঞ্চে জাগো বাংলার অনুষ্ঠানে নিজের লেখা ও সুরে গাঁথা ১৭ টি গানের অ্যালবামের শুভ উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এ বছরও এই অনুষ্ঠানকে ঘিরে শাসকদলের কর্মী-সমর্থকদের মধ্যে দারুণ উত্তেজনা ছিল। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে গাঁথা গানগুলি এক এক জন শিল্পী মঞ্চে পরিবেশন করেন। এবং দর্শকাসনে বসে শিল্পীদের উৎসাহ যোগান খোদ মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চে গাইতে আসেন, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, গায়িকা শ্রীরাধা বন্দোপাধ্যায়, নচিকেতা, মনোময় ভট্টাচার্য, বাবুল সুপ্রিয়, ইমন চক্রবর্তী, রুপঙ্কর বাগচি-সহ বাংলার একাধিক শিল্পীরা।

তারা সকলেই মুখ্যমন্ত্রীর পুজো অ্যালবাম তাদের প্রাণবন্ত কন্ঠ দিয়েছেন। এবং এদিন অনুষ্ঠানেও পারফরম্যান্স দিয়েছেন। তবে রাঘব চট্টোপাধ্যায় বিশেষ কারণে অনুষ্ঠানে অংশ নিলেও তাঁর রেকর্ড গানটি অনুষ্ঠানে চালানো হয়। মুখ্যমন্ত্রীর লেখা প্রতিটি গানের কথা জুড়েই ছিল বাংলার উন্নতি এবং লড়াইয়ের গল্প। কৃষকদের যোগ্য মর্যাদার গল্প, ছিল বাংলা ভাষাকে নিয়ে আন্দোলনের কথা। মাস কয়েক ধরেই দেশের ভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বলায় পুলিশের অত্যাচারের সম্মুখীন হচ্ছিলেন বাংলার পরিযায়ী শ্রমিক। সেই মাঠে নেমে প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর রচিত গান গুলিতে সেই কথাও উঠে এসেছে। যার মধ্যে একটি গান তিনি দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়ে সমুদ্রের ধারে বসে লিখেছিলেন। এদিন অনুষ্ঠানের শেষে অকাল প্রয়াত গায়ক জুবিন গর্গকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী, পাশাপাশি তাঁকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় নজরুল মঞ্চে।

সেখানে সামিল থাকেন খোদ মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন নজরুল মঞ্চে জাগো বাংলার শারদীয়া সংখ্যার উদ্বোধনে এসে ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মিলিয়ে গান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুজো কমিটিগুলি জন্য কলকাতা কর্পোরেশনের সব চার্জ ফ্রি। ফায়ার বিগেড ফ্রী। ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সবার পুজো ভালো কাটুক। শুভ শারদীয়া। আজকে জাগো বাংলার এই অনুষ্ঠানে আমি মনে করি যে সকল শিল্পীরা এসেছেন তারা বাংলার গর্ব। যারা গান গেয়েছেন এবং যারা এখানে গান গাইবেন তাদের কথাগুলো শুনুন ।মন দিয়ে শুনুন। ভালো লাগবে। এরপর এই অনুষ্ঠানের ঘোষক হিসেবে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান যে, গানের মিউজিক অ্যালবামের উদ্বোধন হয়েছে তার প্রত্যেকটি গানের সুর এবং কথার কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়।’

যাই হোক, বাংলার ঐতিহ্য দুর্গাপুজো। ক্ষমতায় বসার পর থেকেই বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্যে একাধিক উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালে বাংলার দুর্গাপূজাকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে, সেটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। তাই প্রতিবছর দুর্গাপূজা নিয়ে নানা রকম ভাবনা চিন্তা করে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী। সেটাই ফুটে ওঠে তাঁর রচিত গানগুলিতে। গতবছর থেকে মহালয়ার দিন থেকেই কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপ গুলির দ্বার খুলে যাচ্ছে। শনিবার থেকে কলকাতার একাধিক দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধন করছেন তিনি। কোথাও কোথাও দেবীর চোখ এঁকে চিন্ময়ী থেকে মৃন্ময়ীতে রূপ দিচ্ছেন তিনি দেবী দুর্গাকে। সব মিলিয়ে গোটা বাংলায় প্রায় ৩০০০ টির বেশি পুজো উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশিরভাগই ভার্চুয়ালি।

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক