‘ভবানীপুরের তিন ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাবে’, বিস্ফোরক মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুরের বিধানসভা ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (২১ এপ্রিল) উত্তর ২৪ পরগনার জগদ্দলের সভা থেকে তিনি অভিযোগ করে বলেন, ‘আমার কেন্দ্রের তিনটে ওয়ার্ড বেছে নিয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাবে!’ তবে ওই পরিকল্পনা তিনি যে ভেস্তে দেবেন, তাও জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। খানিকটা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘যেখানে তুমি গন্ডগোল করবে, আমি গিয়ে হাজির হব। তুমি আটকাও আমাকে।’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল সুপ্রিমোর সঙ্ঘাতের সূত্রপাত। রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকে সেই সঙ্ঘাত চরমে পৌঁছেছে। রাজ্য প্রশাসনের খোলনলচে উপড়ে ফেলার পাশাপাশি ‘বিজেপি ঘনিষ্ঠ’ আমলা ও পুলিশ আধিকারিকদের বিভিন্ন পদে বসিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, বেনজিরভাবেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ২০২১ সালের বিধানসভা ভোটের তুলনায় তিনগুণ বাড়ানো হয়েছে। এমনকি বেছে-বেছে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে নিয়ে আসা হয়েছে ‘বিজেপি বান্ধব’ পুলিশকে। বিভিন্ন জায়গায জংলা পোশাকধারীরা গুন্ডার কায়দায় মুসলিম ভোটার ও তৃণমূল সমর্থকদের বাড়িতে চড়াও হচ্ছেন বলে অভিযোগ উঠতে শুরু করেছে। পাশাপাশি একাধিক জায়গায় বিজেপি প্রার্থীদের হয়ে ভোটপ্রচারের মতো মারাত্মক অভিযোগও উঠেছে।

এদিন জগদ্দলে সোমনাথ শ্যামের সমর্থনে নির্বাচনী সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনী মঞ্চেই তিনি বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, ‘আমার কেন্দ্রের (ভবানীপুর) তিনটে ওয়ার্ড বেছে নিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা করাবে। তার মধ্যে ৭৭, ৬৩ নম্বর ওয়ার্ড আছে।’ এর পরেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘এমন ধাপ্পা দেব না, বুঝবে ঠ্যালা। ধোঁকার ডালনা খাওয়াব। আমাকে চেনো না। যেখানে তুমি গন্ডগোল করবে, আমি গিয়ে হাজির হব। তুমি আটকাও আমাকে! আমাকে তুমি ব্যান করবে? আমাকে ব্যান করলে সারা ভারত, সারা পৃথিবী দেখাবে!’

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি