কেষ্ট তিহারে তো কী হয়েছে, দিদি পাশে দাঁড়ালেন প্রকাশ্যেই

তিহারে বন্দী কেষ্ট থুড়ি অনুব্রত মণ্ডল। তবুও প্রকাশ্যেই তাঁর পাশেই দাঁড়ালেন দিদি মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেষ্টগড়ে তিনি সশরীরে যেতে পারেননি তো কী হয়েছে। ভার্চুয়াল বক্তব্যেই যেমন বিরোধীদের নিশানা বানিয়েছেন তিনি তেমনি দাঁড়িয়েছেন তিহারে(Tihar Jail) বন্দী কেষ্ট থুড়ি অনুব্রত মণ্ডলের(Anubrata Mondol) পাশে। সোমবার বীরভূম(Birbhum) জেলার দুবরাজপুরে ছিল তৃণমূলের সভা। সেখানে হাজির ছিলেন ফিরহাদ হাকিম। তাঁর মোবাইলে ফোন করেই তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নিজের বক্তব্য দলের নেতা থেকে কর্মী ও সমর্থকদের মধ্যে পৌঁছে দেন। আর তখনই তিনি প্রকাশ্যেই দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ান। তিনি বলেন, ‘কেষ্টর নামে কত কথা বলা হচ্ছে। এমনকী ওর মেয়েটাকেও আটকে রেখে দিয়েছে। যদি সে অন্যায় করে, আদালতে প্রমাণ করুন। প্রমাণ করতে পারছে না, কিন্তু আটকে রেখে দিয়েছে যাতে সে তৃণমূল কংগ্রেসটা করতে না পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে।’

আরও পড়ুন ‘বিজেপির ফান্ড নিয়ে বাম-রাম-শ্যাম একসঙ্গে হয়েছে’, সরব মমতা

এর পাশাপাশি মমতা এদিন নিশানা বানিয়েছে ISF-কেও। নিশান বানিয়েছেন কুড়মি নেতাদেরও। বলেছেন, ‘সংখ্যালঘুদের মধ্যে কেউ কেউ বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক প্রচার করছে। মনে রাখবেন বিজেপির টাকা নিয়ে বাম-রাম-শ্যাম এক হয়েছে। সিপিএম একের পর এক গণহত্যা করেছে, অত্যাচার করেছে। জঙ্গলমহলেও কেউ কেউ বিজেপির থেকে টাকা নিয়ে নিজেদের বড় নেতা ভেবে নিয়েছেন। তাঁরা বলছে তৃণমূলকে ঢুকতে দেবে না। আমি তাঁদের বলব, ভোট আসবে, ভোট চলে যাবে। কিন্তু আপনাদের শান্তি বজায় রেখে বাংলা থাকতে হবে। যাঁরা এসব বলে নির্দল দাঁড়াচ্ছেন, তাঁদের দুর্নীতির তালিকা আমাদের কাছে রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা হবে। তবে সব কুড়মিরা এমন নয়, অধিকাংশই ভালো। মাহাতোদের জন্য আমরা সব করেছি।’

আরও পড়ুন প্রতিবন্ধীদের Election Duty নয়, নির্দেশ হাইকোর্টের

এর পাশাপাশি উন্নয়ন ও পঞ্চায়েতে স্বচ্ছতা বজায়ের ক্ষেত্রেও জোর দিয়ে তিনি বলেছেন, ‘রাজ্য সরকার মানুষের জন্য অনেক কাজ করছে। ভোট এলে বিজেপির দেখা মেলে। ভোটের আগে কেউ কেউ এসে টাকা ও মদ দেবে। কিন্তু তাঁকে সারা বছর খুঁজে পাওয়া যাবে না। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ক্রমশ। গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু এই সবের কোনও সুরাহা নেই। কেউ যদি কোথাও কোনও ভুল কাজ করে, তবে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান। আমরা ব্যবস্থা নেব। মনে রাখবেন, সরকার কাজ করার জন্য কারও থেকে কোনও টাকা নেয় না। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজসাথী সবই সরকার দেয়। এটার জন্য কাউকে টাকা দেবেন না। এটা আপনাদের অধিকার, এর জন্য কাউকে কোনও টাকা দেবেন না।’

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য