রামনবমীতে অস্ত্র মিছিলের নামে অশান্তি বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি মমতার

মিছিল থেকে সাম্প্রদায়িক অশান্তি বাঁধানোর চেষ্টা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই রামনবমী। অতীতে ভগবান রামের নামে কট্টর হিন্দুত্ববাদীদের অশান্তি বাঁধানোর সাক্ষী থেকেছে বাংলা। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে রামনবমীর মিছিল ঘিরে রাজ্যে নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর কোনইও চেষ্টা যে তিনি বরদাস্ত করবেন না, বুধবার ফের একবার সে কথাই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘রামনবমীতে অস্ত্র হাতে মিছিল আটকানো হবে না। কিন্তু গোলমাল পাকালে, মুসলিম এলাকায় গিয়ে হামলা চালালে কাউকে রেয়াত করা হবে না। কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বুধবার দুপুর থেকে রেড রোডের আম্দেদকর মূর্তির পাদদেশে ৩০ ঘন্টার ধর্না-আবস্থানে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ধর্না মঞ্চ থেকেই বৃহস্পতিবার রামনবমীর মিছিল ঘিরে অশান্তি পাকানোর চেষ্টার বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি। বিজেপি নেতাদের নাম না করে বলেছেন, ‘এক গুন্ডা বলেছে, অস্ত্র হাতে রামনবমীতে মিছিল বের করব। আমি রামনবমীর মিছিল আটকাব না। কিন্তু বলে রাখলাম কোনওরকম অশান্তি হলে পালটা মিছিল কিন্তু আমরাও বের করতে পারি। রামনবমীর মিছিলের নামে যদি মুসলিম এলাকায় ঢুকে অশান্তি বাঁধানোর চেষ্টা করা হয়, তাহলে আইন কিন্তু আইনের পথে চলবে।’

ভগবান রামের নামে গেরুয়া শিবিরের অস্ত্র মিছিলকে কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘রাম কখনও বলেননি, ভোজালি নিয়ে মেরে এসো। হিন্দু-মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে দাও। রাজনৈতিক ফায়দা পেতে বেশ কিছু রাজনৈতিক দল ধর্মের নামে রাজনীতি করছে, আর মানুষে-মানুষে বিভেদ তৈরি করছে।’

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়