দেবকে আচমকাই চিঠি মমতার , কী লিখলেন তাতে ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাল থেকে পর পর তিন বার জয়ী হয়ে সাংসদ হয়েছেন দেব । তাই তিনি সবসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজরে রয়েছেন । কিন্তু বেশ কয়েকদিন ধরে স্বাস্থ্য পরিষেবা নিয়ে  প্রশ্নের মুখে পড়তে হয় দেবকে । সেইজন্য প্রায় ২৪ কোটি টাকা খরচ করে এবার কেশপুরের জন্য গ্রামীণ হাসপাতাল তৈরি করতে চলেছে রাজ্য সরকার । আর তা  মুখ্যমন্ত্রী নিজে চিঠি   লিখে জানিয়েছেন দেবকে ।

ইতিমধ্যেই চিঠি হাতে মমতাকে ‘ ধন্যবাদ ‘ জানিয়েছে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতৃত্ব। দেবকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী  লেখেছেন, ‘জানলে খুশি হবে ২৪ কোটি টাকা ব্যয় করে আমাদের সরকার কেশপুর গ্রামীণ হাসপাতালকে ৩০ বেড থেকে ৫০ বেডে উন্নীতকরণের সিদ্ধান্ত নিয়েছে। যাতে মানুষ আরও ভালো ভাবে স্বাস্থ্য পরিষেবা পায় । সরকারের এই ভুমিকা আমি আশা করি সকলের নজরে তুমি আনবে। ‘

উল্লেখ্য, বর্তমানে কেশপুরে গ্রামীণ হাসপাতাল গুলিতে শয্যাসংখ্যা ৩০টি।   সেগুলির অবস্থা খুবই খারাপ । তাই বেশ কয়েকদিন যাবৎ সেগুলি মেরামতের দাবি তুলেছিলেন আমজনতারা । এবার তাদের কথা ভেবেই কেশপুরের গ্রামীণ হাসপাতালের জন্য কোটি কোটি টাকা খরচ করতে চলেছে রাজ্য সরকার । এই প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক জানিয়েছেন, ‘ একটি নতুন ভবন তৈরি করার প্রস্তাব এসেছে। সেখানে থাকবে ইমার্জেন্সি অপারেশন থিয়েটার কমপ্লেক্স , লেবার রুম সহ মোট ৫০ টি বেড। সেইসঙ্গে থাকবে সিজারের ব্যবস্থাও ।‘ একথায় বলা যায়, এবার কেশপুরে উন্নত হতে চলেছে স্বাস্থ্য ব্যবস্থা ।  

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স