রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্য সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত ব্যবস্থা Online-এ পরিচালনা জন্য HRMS-এ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) একাংশ কলকাতার(Kolkata) শহীদ মিনার প্রাঙ্গণে আন্দোলন চালাচ্ছেন কেন্দ্র সরকারের কর্মচারীদের সমহারে মহার্ঘ্য ভাতা(DA) প্রদানের দাবিতে। একই সঙ্গে তাঁদের দাবি বকেয়া মহার্ঘ্য ভাতাও মেটাতে হবে। এর পাশাপাশি তাঁদের আরও কিছু দাবি দাওয়া আছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ৩ শতাংশের বেশি মহার্ঘ্য ভাতা এখনই দেওয়া সম্ভব নয়। যদিও তাতে আন্দোলনে ভাটা পড়েনি। সুপ্রিম কোর্টেও এই বিষয়ে মামলা চলছে। তবে এই সবের মধ্যে মুখ্যমন্ত্রী চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীদের যথাসম্ভব সুযোগসুবিধা দিতে। সেই লক্ষ্যেই এবার তাঁর সরকার রাজ্য সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত ব্যবস্থা Online-এ(Online Salary System) পরিচালনা জন্য Human Resource Management System বা HRMS-এ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল।

আরও পড়ুন Aadhar Update Must, কড়া অবস্থান মোদি সরকারের

নবান্ন সূত্রে জানা গিয়েছে, নতুন আর্থিক বছরের শুরু থেকেই HRMS-এ ৭টি নতুন ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এতে কর্মীদের বেতন ব্যবস্থা পরিচালনা অনেক মসৃণ হবে। আগে কোনও অফিসে কর্মীর বদলি বা চাকরির সমাপ্তি  হলে বেতনের বিল করার ক্ষেত্রে যে সমস্যা দেখা দিত, এবার থেকে নতুন ব্যবস্থায় তা আর থাকছে না। বেতন থেকে বিভিন্ন খাতে টাকা কাটা, বিশেষ বিলের টাকা প্রদানের ক্ষেত্রেও সুবিধা হবে। স্বামী-স্ত্রী উভয়েই সরকারি চাকরি করলে বাড়ি ভাড়া ভাতা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম আছে। নতুন ব্যবস্থায় এটি কার্যকর করতে সুবিধা হবে। পশ্চিমববঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে জানিয়েছেন, সরকারি কর্মীদের বেতন প্রদান প্রক্রিয়া আরও সরল হবে নতুন ব্যবস্থায়। এতে সাধারণ কর্মীদের সুবিধা হবে। যদিও মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলন করা সরকারি কর্মচারীরা জানিয়েছেন, তাঁরা তাঁদের মূল দাবি থেকে সরে আসছেন না এবং তাঁরা আরও একদিন রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করবেন।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ