বাসের সমস্যা মেটাতে রাজ্যের লাগাম টোটো ও ই-রিক্সায়

রাজ্যের কোনও জেলাতেই কোনও বাসরুটেই আর কোনওভাবেই টোটো বা ই-রিক্সা চালানো যাবে না। সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোট রাস্তা হোক কী বড় রাস্তা। অলিগলি হোক কী গ্রামের রাস্তা। সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছে ‘গরিবের ট্যাক্সি’ টোটো(Toto) এবং ই-রিক্সা(E Rikshaw)। তিনচাকার এই দুই যানের কোনও আইনি বৈধতা না থাকলেও রাজ্যজুড়ে এর রমরমা চলছেই। স্বল্প দূরত্বে কোথাও যেতে হলে মানুষ টোটো বা ই-রিক্সাতেই উঠে পড়ছেন। ফলে ওই রাস্তায় চলা সরকারি-বেসরকারি বাস(Private and Government Buses) বড় অংশের যাত্রী হারাচ্ছে। দীর্ঘদিন মুনাফার মুখ না দেখতে পেয়ে বসে গিয়েছে বহু বাস। বন্ধ হয়ে যাচ্ছে একাধিক বাসরুট। সরকারি-বেসরকারি পরিবহণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষ জীবিকা হারানোর আশঙ্কায় ভুগছেন। দিন কে দিন এই সমস্যা ক্রমশ প্রকট হওয়ায় এবার টোটো ও ই রিক্সা নিয়ে বড় পদক্ষেপ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের কোনও জেলাতেই কোনও বাসরুটেই আর কোনওভাবেই টোটো বা ই-রিক্সা চালানো যাবে না। জাতীয় ও রাজ্য সড়কের(National and State Highway) মতো ব্যস্ত ও বড় রাস্তাতেও এই ধরনের যান চলাচল বন্ধ করতে হবে।

বাংলায় জেলায় জেলায় শহরে ও গ্রামে যে সব টোটো এবং ই-রিক্সা চলাচল করে সেগুলি মোটর ভেহিকল ক্যাটিগরিতে পড়ে না। তাই এই ধরনের যানের ওপর আঞ্চলিক পরিবহণ কর্তাদের কোনও নিয়ন্ত্রণও থাকে না। কিন্তু পুরসভা, জেলা সদর শহর, মহকুমা শহর এবং পঞ্চায়েতের বহু এলাকায় সব মিলিয়ে বাংলায় এখন প্রায় ৭লক্ষ টোটো এবং ই-রিক্সা চলছে প্রতিদিন। এর জেরে দেখা যাচ্ছে প্রায় সর্বত্রই যানজট যেমন বাড়ছে, তেমনই ঘটে চলেছে ছোটবড় দুর্ঘটনাও। সেই কারণে রাজ্যের পরিবহণ দফতর সিদ্ধান্ত নিয়েছে, বেআইনি তিনচাকার যানের বিরুদ্ধে অভিযান চালানো হবে। স্থানীয়ভাবে বিভিন্ন লেদ কারখানায় যাত্রীসুরক্ষা বিধির তোয়াক্কা না করে টোটো, ই-রিক্সা বানানো হচ্ছে। এই প্রস্তুতকারক সংস্থাগুলির বিরুদ্ধে FIR দায়ের করে সেগুলি বন্ধ করার নির্দেশও ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।

রাজ্যের মধ্যে ইতিমধ্যে মুর্শিদাবাদ ও মালদা জেলা প্রশাসন এরকম একাধিক বেআইনি লেদ কারখানার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে। সেই সঙ্গে বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদের সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করেছেন রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকেরা। কোন এলাকায় কত সংখ্যক টোটো ও ই-রিক্সা চলে, তার তথ্য জোগাড় করতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার মাত্র ৯টি সংস্থাকে এই ধরনের তিনচাকা যানের নকশা তৈরির অনুমতি দিয়েছে। তাদের দেওয়া নকশা বা মডেল অনুযায়ী টোটো এবং ই-রিক্সা তৈরি করতে হবে। যাত্রী নিরাপত্তা, গাড়ির চরিত্র সহ সমস্ত বিষয় পরীক্ষার পরই মিলবে চূড়ান্ত অনুমোদন। কিন্তু বাংলা সহ দেশের প্রায় বেশিরভাগ রাজ্যেই এই নিয়মের কোনও বালাই নেই। তাই এ রাজ্যের বুকে বেআইনি এই সব যানের রমরমা ঠেকাতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এই বেআইনি যানগুলির উৎসেই বিনাশ করা হবে। যে সব কারখানায় এই সব টোটো ও ই রিক্সা তৈরি হয় সেগুলিই বন্ধ করে দেওয়া হবে। আগামী দিনে নিয়ম মেনে টোটো কিংবা ই-রিক্সা তৈরি হলে তা বাসস্ট্যান্ড বা মূল রাস্তা থেকে গলি এবং ছোট রাস্তায় চলাচল করবে। বন্ধ হবে বাস ও টোটো রুটের সংঘাতও।  

নিট প্রশ্নপত্র ফাঁসের মূলচক্রীকে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

‘যন্তর মন্তরের আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের

১২২ এজেন্সি ব্ল্যাকলিস্ট, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর নিয়ে বিস্ফোরক দাবি নিশীথের

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?