১টাকা কম পেলেই আমাকে চিঠি লিখুন, সমব্যথী মমতাও

রাজ্য সরকারের চালু করা ‘সমব্যথী’ প্রকল্প নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা কম পেলেই তাঁকে চিঠি লিখে জানাতে বললেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যের সব গরিব মানুষদের পরিবারের কেউ মারা গেলে সেই মৃত ব্যক্তির সৎকার যাতে যথাযথ ভাবে হয় তার জন্য রাজ্য সরকার চালু করেছে ‘সমব্যথী’(Samabathi) প্রকল্প। অস্বীকার করার উপায় নেই সেই প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত। এই প্রকল্পে মৃত ব্যক্তির সৎকারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ২ হাজার টাকা করে দেওয়া হয়। তারপরেও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ আসছিল যে এই প্রকল্পে এক শ্রেণির অসাধু রাজ্য সরকারি কর্মচারী ও শাসক দলের এক ধরনের নেতারা প্রাপ্ত টাকায় ভাগ বসাচ্ছেন। ফলে রাজ্য সরকারের ভাবমূর্তি যেমন ক্ষুন্ন হচ্ছে তেমনি শাসক দলের ভাবমূর্তিও ধাক্কা খাচ্ছে। সব থেকে বড় কথা আমজনতার কাছে ভুল বার্তা যাচ্ছে। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সমব্যথী’ প্রকল্প নিয়ে কড়া বার্তা দিলেন।

ঝাড়গ্রাম(Jhargram) স্টেডিয়ামে এদিন ছিল তৃণমূলের কর্মীসভা। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী ‘সমব্যথী’ নিয়ে কড়া বার্তা দিয়েছেন। জানিয়েছেন, ‘সমব্যথী নামে একটি প্রকল্প চালু আছে। সেখানে রাজ্য সরকারের তরফ থেকে ২ হাজার টাকা করে দেওয়া হয় দেহ সৎকার করার জন্য। কেননা অনেক পরিবার সেই খরচটুকুও করে উঠতে পারেন না। কিন্তু সেই টাকা থেকে কেউ যদি কাটমানি খাওয়ার চেষ্টা করেন, আমি কিন্তু তা মেনে নেব না। তাঁর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা হবে। ২ হাজার টাকা আপনার প্রাপ্য। এর থেকে কম নেবেন না। যদি কেউ ১ টাকাও কম দেয় আমাকে চিঠি লিখবেন, জেলা শাসককেও সরাসরি চিঠি দিয়ে জানাবেন। আর স্থানীয় পুলিশের কাছে এফআইআর দায়ের করবেন।’ মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা দেখে অনেকেই মনে করছেন, শুধু সমব্যথী প্রকল্পের ক্ষেত্রেই নয়, রাজ্য সরকারের চালু করা যে কোনও প্রকল্পের পূর্ণ সুযোগ যাতে রাজ্যের মানুষজন পান তা নিশ্চিত করতেই মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এদিনের বার্তা কার্যত প্রতীকী হলেও তা সরকারি সব প্রকল্পের ক্ষেত্রেই প্রযোজ্য। বাংলা আবাস যোজনা, কন্যাশ্রী ইত্যাদি কোনও প্রকল্প থেকে কেউ যদি গরিব মানুষের টাকা মারার চেষ্টা করেন, তা হলে পুলিশি ব্যবস্থা নেবে সরকার। 

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের