গঙ্গাসাগরে পৌঁছেই কপিলমুনির আশ্রমে মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী কপিলমুনির আশ্রমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘আমি ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রীকে বহুবার চিঠি দিয়েছি কুম্ভমেলার মতো গঙ্গাসাগর মেলাকেও জাতীয় মেলার স্বীকৃতি দিতে। কিন্তু কেন্দ্র সেই সব চিঠির কোনও উত্তরই দেয়নি। আমি অপেক্ষা করে যাব সেই সব চিঠির জবার পাওয়ার জন্য।’

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ জানুয়ারি সরকারি ভাবে খাতায় কলমে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন ৩ দিনের সফরে সেখানে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরে পৌঁছেই মুখ্যমন্ত্রী চলে যান কপিলমুনির আশ্রমে। সেখানে তিনি পুজো দেওয়ার পাশাপাশি ঘুরে দেখেন যে মেলা চলাকালীন সময়ে পূণ্যার্থীরা আশ্রমে কোন রাস্তা দিয়ে আসবেন, কীভাবে তাঁরা পুজো দেবেন, সেই সময় কোভিড বিধি ঠিকভাবে মানা যাবে কিনা এই বিষয়গুলি। উল্লেখ্য সোমবারই গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনা, পরিকাঠামো ও পরিষেবাগত বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রী নবান্নে এক উচ্চপ্ররযায়ের বৈঠক করেন। এরপরেই এদিন পা বাড়িয়েছে গঙ্গাসাগরের বুকে। বুধবার তাঁর একটি প্রশাসনিক বৈঠকও থাকছে জেলার আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে।

এদিন মুখ্যমন্ত্রী কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে বেশ কিছক্ষণ সেখানকার মঠাধক্ষ্যের সঙ্গে কথা বলেন। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘বিশ্বের মধ্যে গঙ্গাসাগরই একমাত্র মেলা যার সঙ্গে এখনও সড়ক ও রেল যোগাযোগ গড়ে ওঠেনি। আমি ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রীকে বহুবার চিঠি দিয়েছি কুম্ভমেলার মতো গঙ্গাসাগর মেলাকেও জাতীয় মেলার স্বীকৃতি দিতে। কিন্তু কেন্দ্র সেই সব চিঠির কোনও উত্তরই দেয়নি। আমি অপেক্ষা করে যাব সেই সব চিঠির জবার পাওয়ার জন্য। আগে তো গঙ্গাসাগরে থাকার জায়গাও ছিল না। আমরা সব করে দিয়েছি।’ উল্লেখ্য এবার কোভিডের মধ্যেও যাতে গঙ্গাসাগর মেলার আয়োজনে কোনও অসুবিধা না থাকে তার জন্য হাজারো পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। গঙ্গাসাগর যাত্রার আগে যেমন কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে তেমনি মেলায় কেউ কোভিডে আক্রান্ত হলে তাঁর চিকিৎসার ব্যবস্থাও রাখছে রাজ্য সরকার।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ