মোমো বানালেন মুখ্যমন্ত্রী, দিলেন বড় বার্তাও

এবার থেকে রাজ্যে পুরুষদের নিয়েও তৈরি করা হবে স্বনির্ভর গোষ্ঠী। পাহাড় থেকেই বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল সকাল হাঁটতে বেরিয়ে পাহাড়ে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) দেখা গেল একদম অন্য ভূমিকায়। তাঁর সঙ্গে দেখা করবার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পাহাড়ের মেয়েদের সঙ্গে কথা বলার পাশাপাশি এক মোমো(Momo) দোকানে গিয়ে নিজে হাতে মোমোও তৈরি করলেন তিনি। আর সেই কাজ সারতে সারতেই রাজ্যবাসীর জন্য তিনি দিয়ে দিলেন বড় বার্তা। এবার থেকে রাজ্যে পুরুষদের নিয়েও তৈরি করা হবে স্বনির্ভর গোষ্ঠী(Self Help Group)। সন্দেহ নেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা গ্রামীণ এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে বড় সম্ভাবনার দরজা খুলে দিতে চলেছে।   

বৃহস্পতিবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়ে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় অনেক মানুষের সঙ্গেই তাঁর দেখা হয়। দেখা হয় অনেক পর্যটকদের সঙ্গেও। দেখা হয় পাহাড়ের আমজনতার সঙ্গে। সকলের কাছ থেকেই খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। সেই সময়েই মুখ্যমন্ত্রীর নজর পড়ে রাস্তার বাঁকে দুইজন মহিলা মোমো বানাচ্ছেন। তা দেখে নিজে থেকেই তাঁদের দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। তারপরেই দেখা যায় ওই মহিলাদের সঙ্গে মোমো বানাচ্ছেন তিনি। শক্ত হাতে নিত্যদিন যাকে রাজ্যের প্রশাসনিক দায় দায়িত্ব ও দল সামলাতে দেখেন রাজ্যবাসী, তাঁরাই এদিন প্রত্যক্ষ করলেন পাহাড়ের এক সাধারন মেয়ে হিসাবে রাস্তার ধারে মোমো বানেতে। মুখ্যমন্ত্রীর সেই মোমো বানাবার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বুধবার রাতের দিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন শিল্পপতি সত্যম রায়চৌধুরী(Satyam Roychowdhury)। সত্যমবাবুর একটি রিসর্ট রয়েছে দার্জিলিংয়ে(Darjeeling)। সেই রিসর্টের ওপরে থাকা খোলা ছাদে ওপেন-এয়ার কফিহাউস চালু করতে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন সত্যমবাবুকে। বুধবার সকালে মর্নিংওয়াকে বেরিয়ে মুখ্যমন্ত্রী দার্জিলিং ম্যাল লাগোয়া একটি কফি শপে গিয়েছিলেন। সেটিরও খোলা ছাদ ছিল। সেখানে দার্জিলিংয়ের চা খেয়ে বেশ খুশি হন মুখ্যমন্ত্রী। এরপর রাতে সত্যমবাবুর সঙ্গে দেখা হতেই তাঁকে তিনি তাঁর রিসর্টের ছাদে কফি হাউস খোলার পরামর্ধ দেন। এদিনই মুখ্যমন্ত্রী পাহাড় ছেড়ে নেমে আসছেন সমতলে। সরকারি সূচি অনুসারে এদিন তাঁর শিলিগুড়িতে থাকার কথা। আগামিকাল মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু বাগডোগরা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে রানওয়ে সংস্কারের জন্য ১৫ দিন বিমান চলাচল বন্ধ থাকছে আগামিকাল থেকে। তাই মুখ্যমন্ত্রী এদিন রাতেই কলকাতায় ফিরে আসবেন বলে জানা গিয়েছে।

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

চোরবাগানে বিপর্যয়ে বন্ধ শ্রীরামপুরের পুজো, মণ্ডপে মণ্ডপে টহলদারি পুলিশ প্রশাসনের

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

১৬ বছরের পুরনো মামলা, রখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না