১০ মে থেকে ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। প্রথমে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এবং পরে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও আলিপুরদুয়ারে যাবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও জেলা সফরে বার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার তিনি নিজেই সেই কথা জানালেন এক সাংবাদিক বৈঠকে। কলকাতার তপসিয়ায় থাকা তৃণমূল ভবনে এখন চলছে সংস্কারের কাজ। সেই কারনে চিংড়িঘাটার কাছে ই এম বাইপাসের পাশে থাকা মেট্রোপলিটান এলাকায় তৃণমূলের অস্থায়ী কার্যালয় খুলেছে। অক্ষয় তৃতীয়ার দিন সেখানে রীতিমত পুজোপাঠ করে গৃহপ্রবেশের আয়োজন করে জোড়াফুল শিবির। সেদিন অবশ্য মমতা নতুন ভবনে আসেননি। এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার সেই ভবনেই প্রথমবারের জন্য পা রাখলেন মমতা। সেখানেই দলের রাজ্য কমিটির বর্ধিত বৈঠকে অংশ নেন। তারপরেই মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানেই তিনি তাঁর জেলা সফরের(District Visist) চিত্র তুলে ধরেন।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৫ মে থেকে ১০জুন এই একমাস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছবে রাজ্যের সরকার। সেই সঙ্গে ১০ মে থেকে শুরু হবে তাঁর জেলা সফর। তিনি বলেছেন, ‘পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) যাব ১০ মে। সেখানে একটা প্রশাসনিক বৈঠক হবে। ১১ মে বেলা ১২টায় একটি দলীয় বৈঠক করব। এর পর ঝাড়গ্রামে(Jhargram) একটি প্রশাসনিক বৈঠক করব। ১২ মে বেলা ১২টায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে দলীয় বৈঠক করব। তার পর কলকাতায় ফিরে আসব। পরে আবার বীরভূম(Birbhum), বাঁকুড়া, পুরুলিয়ায় যাব। সেখানেও প্রশাসনিক বৈঠক হবে। জুন মাসে আলিপুরদুয়ারে যাব। ২১ জুলাইয়ের অনুষ্ঠানও হবে এই বছর। ২০ মে থেকে তার প্রসেস শুরু হবে। ব্লক, জেলা সব পুনর্গঠন হবে। ওই তারিখ পর্যন্ত সাজেশন নেওয়া হবে। কমিটি তৈরি হয়ে গেলে পার্টির প্রোগ্রাম আবার বলে দেওয়া হবে।’

কিছুদিন আগেই জানা গিয়েছিল খুব শীঘ্রই পূর্ব মেদিনীপুর জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী। কিন্তু এদিন পূর্ব মেদিনীপুর জেলা সফর নিয়ে তিনি কিছু জানাননি। একই সঙ্গে বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা জানালেও তার দিনক্ষণ জানাননি। তাতেই মনে করা হচ্ছে চলতি মে মাসেই হয়তো তিনি এই ৩ জেলার সফরে যাবেন। পাশাপাশি তিনি এদিন যে ব্লক ও জেলা পুনর্গঠনের যে কথা জানিয়েছেন তা শুনে অনেকেরই ধারনা মুখ্যমন্ত্রী আগামী দিনে রাজ্যে আরও ব্লক ও ছোট ছোট জেলা গঠন করতে চাইছেন। কোথায় কী ভেঙে নতুন ভাবে কী গড়া যাবে সেটাই আগে দলের নেতাদের কাছ থেকে শুনে নিতে চান তাঁদের মতামত হিসাবে। সেই সঙ্গে আমজনতার অভিমত কী সেটাও খতিয়ে দেখতে চান তিনি। তারপরেই এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড