পৈত্রিক সম্পত্তি বিক্রি নিয়ে অশান্তি, স্ত্রী ও মেয়েদের কুপিয়ে পলাতক অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা : স্ত্রী ও দুই সন্তান থাকার পরেও অন্যত্র সংসার পেতেছিল অভিযুক্ত। বাড়িতে ফিরে মাঝেমধ্যেই অশান্তি করতেন স্ত্রী মাধবী বর্মন ও দুই মেয়ের সঙ্গে। এবার উৎসবের মরশুমে বাড়িতে এসে পৈত্রিক সম্পত্তি বিক্রি করা নিয়ে অশান্তির জেরে স্ত্রী ও কন্যাকে ধারালো দাঁ দিয়ে কোপানোর অভিযোগ উঠল অভয় বর্মন নামে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে।

জানা গিয়েছে, বাড়িতে স্ত্রী ও দুই সন্তান থাকার পরেও ২০ বছর আগে অন্যত্র আরও একটি সংসার পেতেছিলেন। মাঝে মধ্যে বাড়িতে আসতেন। এবারও বাড়িতে এসেছিলেন। পৈত্রিক সম্পত্তি বিক্রি করার কথা বলে অশান্তি শুরু হয়েছিল স্ত্রীয়ের সঙ্গে। রাগের বশে প্রথমে মেয়ের উপরে হামলা চালান অভিযুক্ত অভয় বর্মন। সেই সময় তার স্ত্রী মেয়েকে বাঁচাতে আসলে তাঁর গলাতেও দায়ের কোপ বসিয়ে দেন। চারদিকে রক্তে ভেসে যায়। দুই মেয়ের ওপরেই হামলা চালিয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পরেই পালিয়ে যায় অভিযুক্ত।

বাড়ি থেকে চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। বাড়ির পাশেই রয়েছেন বেশ কয়েকজন আত্মীয়। তাঁরা সকলে এসে ঘরে ঢুকে তিনজনকেই গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই ৩জনকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত অভয় বর্মনের বিষয়ে জানতে প্রতিবেশী এবং আত্মীয়দের সঙ্গেও কথা বলছে পুলিশ। অন্যত্র যেখানে আরও একটি সংসার রয়েছে তার সেখানেও খোঁজ চালানো হচ্ছে।

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর