পাকিস্তানের হয়ে ফেসবুকে পোস্ট করে গণপিটুনির শিকার, অভিযুক্তকে বাঁচাতে এসে মার খেল পুলিশ   

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের তো আগেই জলাঞ্জলী হয়েছিল। বিগত এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে চলেছে রণাঙ্গনে যুদ্ধ। যদিও পাকিস্তান বিশেষ সুবিধা করতে পারেনি। ভারতের দুঃসাহসী সেনা ও উন্নত প্রযুক্তিতে ঘায়েল হয়েছে জিন্নার দেশ।

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর থেকে স্বভাবতই দেশবাসীর রক্ত ফুটছে। পাকিস্তানের নামও কেউ সহ্য করতে পারছে না। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পরেও সব জায়গায় শোনা যাচ্ছে ইন্ডিয়া জিন্দাবাদ আর পাকিস্তান মূর্দাবাদ স্লোগান। এর উল্টোটা বলে রাজ্যে গণপিটুনির শিকারও হয়েছে কেউ কেউ। তেমন ঘটনাই ঘটল উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের টালিখোলা এলাকায়।

ওই এলাকার এক ব্যক্তি পাকিস্তানের সমর্থনে ফেসবুক পোস্ট করে। সেই ফেসবুক পোস্ট এলাকাবাসীর নজরে আসতেই উত্তাল হয়ে ওঠে এলাকা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে ঘটনাস্থলে পৌঁছায় বারাসত থানার ভারপ্রাপ্ত আধিকারিক, SDPO বারাসাত এবং বারাসত জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী। ঠিক সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট-বৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ ওঠে। স্থানীয়দের বক্তব্য ছিল, ওই ব্যক্তিকে পুলিশের হাতে দেওয়া হবে না। তাকে স্থানীয়রাই শাস্তি দেবেন। এই দাবি করে ‘ভারত মাতা কি জয়’ বলে স্লোগান দেন সকলে। স্থানীয়দের দাবি এরা ভারতে থাকার যোগ্য নয়, এদের বাংলাদেশে পাঠানো হোক।

ঘটনাস্থলে গুরুতর আহত হন এক পুলিশকর্মী। তড়িঘড়ি তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। চালানো হয় টিয়ার গ্যাস। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বারাসত থানার পুলিশ।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর