‘বয়ফ্রেন্ডকেই বিয়ে করব’, ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে দাবি তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়েতে পরিবারের আপত্তি, আর সেই আপত্তি ঘিরেই চরম নাটক উত্তরপ্রদেশের বাহরাইচে। প্রেমিককে বিয়ে করার দাবিতে প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে পড়লেন এক তরুণী। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলল বোঝানোর চেষ্টা। শেষ পর্যন্ত পুলিশের মধ্যস্থতায় দুই পরিবার বিয়েতে রাজি হয়। তার পর মুম্বইয়ে থাকা প্রেমিকের সঙ্গে অনলাইনেই নিকাহ সম্পন্ন হয় তরুণীর। বিয়ের পরেই টাওয়ার থেকে নিরাপদে নেমে আসেন তিনি।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার মোতীপুর থানা এলাকার চৌধুরী গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বস্থনওয়া গ্রামের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে একই গ্রামের নুরউদ্দিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। দু’জনেই বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের পরিবারের সম্মতি ছিল না। কাজের সূত্রে নুরউদ্দিন তখন মুম্বইয়ে ছিলেন। পরিবারের আপত্তিতে ক্ষুব্ধ তরুণী চৌধুরী গ্রামের একটি বিএসএনএল মোবাইল টাওয়ারে উঠে পড়েন। প্রায় ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণীকে দেখে ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ। তাঁকে নীচে নামানোর জন্য বার বার বোঝানো হলেও বিয়ের ব্যবস্থা না করা পর্যন্ত নামতে রাজি হননি তিনি।

আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনা, রাজস্থানে পুণ্যার্থী বোঝাই বাসে ট্রেলারের ধাক্কায় মৃত ৩

এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। শেষ পর্যন্ত পরিবারের সদস্যেরা বিয়েতে সম্মতি দেন। ডেকে আনা হয় এক কাজিকে। মুম্বইয়ে থাকা নুরউদ্দিনের সঙ্গে অনলাইনেই নিকাহের ব্যবস্থা করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর পুলিশের বোঝানোয় টাওয়ার থেকে নেমে আসেন তরুণী। 

পুরভোটে কারা লড়বেন? প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি সফরে শমীক

সন্ধের জলখাবারের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন এগ মাঞ্চুরিয়ান, দেখে নিন রেসিপি

যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি মৃত্যুমিছিল! ইজরায়েলের হামলায় নিহত ১,৪০০-র বেশি ফিলিস্তিনি

সকালে হাঁটতে বেরনোই কাল হল! ‘MLA’ স্টিকার লাগানো মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল তরুণের

বাড়িতে বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় পনির ঘোটালা, রইল রেসিপি

চাপড়ায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে শিকে ছিঁড়ল বৈভবের

‘হনুমান অংশ’ ও ‘বর্ডার ২’-কে পিছনে ফেলে দুরন্ত গতিতে এগোচ্ছে রজনীকান্তের ‘Jailer 2’

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

অরুণাচলের টাকসিং-এর দুটি এলাকা সংবেদনশীল অবস্থায় রয়েছে, জানাল প্রতিরক্ষা মন্ত্রক

মাহেলা জয়াবর্ধনের পদত্যাগের পর নতুন হেড কোচ নিয়োগ করল মুম্বই, কে সামলাবেন দায়িত্ব?

সুপার টাইফুন ‘চাম্পি’র তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ানে মৃত ১, আহত ৫০০! বাতিল শতাধিক বিমান