জল দূষণে ঘাটাল পুরসভায় আক্রান্ত বহু, বসলো মেডিকেল ক্যাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি:  কয়েকমাস আগেই পানীয় জল দূষণের কারণে ইন্দোরে অনেক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অভিযোগ ওঠে সেখানকার পুরসভার দিকে। এবার একইরকম জল দূষণের ঘটনা এই রাজ্যে। পুরসভার জল খেয়ে অসুস্থ হওয়ার ঘটনা ঘটলো। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার দু’টি ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দা জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থের সংখ্যা বাড়তে থাকায় ওই দুই ওয়ার্ডে বসানো হয়েছে মেডিক্যাল ক্যাম্প।

বাসিন্দাদের সতর্ক করে পুরসভার তরফে মাইকিং করা হচ্ছে। ঘাটাল পুরসভার ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই প্রায় ৩৫ জন অসুস্থ হয়ে গিয়েছেন। জানা গিয়েছে, দিন দুয়েক আগে পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে পানীয় জল সরবরাহের পাইপ ফেটে যায়। যার জেরে দূষিত হয় ওয়ার্ডে সরবরাহ করা পানীয় জল। সেই জল পান করে দুটি ওয়ার্ডের বেশকিছু বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। অনেকের বমি, পায়খানার মতো শারীরিক অসুস্থতা শুরু হয়।

আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার খবর পেতেই নড়েচড়ে বসে পুরসভা। এরপরই শুরু হয় তৎপরতা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১৩ নম্বর ওয়ার্ডে পাইপলাইনের ভালভ ফুটো হয়ে গিয়েছে। তা সারানোর কাজ চলছে। ওই ওয়ার্ডের রিজার্ভার ট্যাঙ্কও পরিষ্কার করা হবে। পুরসভার মেডিক্যাল ক্যাম্পের এক স্বাস্থ্যকর্মী জানান, প্রয়োজনীয় ঔষধ দেওয়া হচ্ছে। আপাতত সবাইকে জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪