গুরুপূর্ণিমায় বেলুড় মঠে ভক্তদের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি : গুরুপূর্ণিমায় বেলুড়মঠে ভক্তদের ভিড়। বৃহস্পতিবার গুরুপূর্ণিমা। এই উপলক্ষ্যে সকাল থেকেই বেলুড়মঠে ভিড় জমিয়েছেন ভক্তরা। দীক্ষাগুরুকে প্রণাম জানানোর জন্য গুরু পূর্ণিমার সকাল থেকে বেলুড় মঠে সকাল থেকে ভিড় করেছেন ভক্তরা। দীক্ষাগুরুকে প্রণাম জানিয়ে তাঁর আশীর্বাদ নেওয়ার জন্য লাইন দিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার সকালে গুরুপূর্ণিমায় উপলক্ষ্যে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওঁ গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুর্গুরুর্দেব মহেশ্বরঃ। গুরু পূর্ণিমার শুভ দিনে জীবনের সকল গুরুকে অন্তরের শ্রদ্ধা ও প্রণাম।

এদিন সকাল থেকে গুরুর দেখা পেতে অপেক্ষা করতে দেখা গিয়েছে অগণিত ভক্তদের। সকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমনন্দ মহারাজকে প্রণাম জানাতেই হাজির তাঁরা। দূর-দূরান্ত থেকে ভক্তরা ফুল মিষ্টি নিয়ে হাজির হয়েছেন। সকাল থেকে কড়া নিরাপত্তাও রয়েছে বেলুড়মঠে। হিন্দুধর্ম মতে এই দিনটিতে সব গুরুর জন্মতিথি হিসেবে পালন করা হয়ে থাকে। এই বিশেষ দিনে বেলুড় মঠে হাজির হন মঠের শিষ্য ও দীক্ষিতরা৷ গুরুকে স্মরণ করা হয় ,আলাদা করে কৃতজ্ঞতা জানানো হয় গুরুকে। গুরু পূর্ণিমার দিন মঠে ঠাকুর-মা-স্বামীজীর বাণী পাঠ, বৈদিক মন্ত্র, স্তোত্র উচ্চারণ, ভক্তি সঙ্গীত হয়।

গুরু হলেন অন্ধকার পথ থেকে আলোর পথ দেখান। সেই আলোর পথ ধরেই জীবনে চলেন শিষ্যরা। সারাবছর নিজের নিজের মতো করে গুরুকে শ্রদ্ধা জানালেও এই দিনে বিশেষভাবে গুরুকে সম্মান জানান তাঁরা। বেলুড় মঠে পাশাপাশি অন্যান্য গুরুর শিষ্যরাও নিজেদের গুরুর কাছে গিয়ে সম্মান জানিয়েছেন। বৃহস্পতিবার সব নিয়ম মেনে অনুষ্ঠান হয়েছে। গুরুকে সম্মান ও প্রণাম জানানোর পাশাপাশি ভক্তিসঙ্গীত ও বৈদিক মন্ত্র উচ্চারণ করা হয়েছে। আষাঢ় মাসের পূর্ণিমাকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়। এদিনেই সকল গুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করেন শিষ্যরা।

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ