ঝুঁকল পুষ্পা! জঙ্গলমহলের দোর্দণ্ডপ্রতাপ মাওনেত্রীর আত্মসমর্পণ

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় সাফল্য পুলিশের। জঙ্গলমহলের একসময়ের দোর্দণ্ডপ্রতাপ মাওনেত্রী শকুন্তলা ওরফে পুষ্পা ওরফে বর্ষা আত্মসমর্পণ করলেন। আজ, বুধবার লালবাজারে তিনি আত্মসমর্পণ করেছেন। সেই মাওনেত্রীকে নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন কলকাতার সিপি অজয় নন্দা। একসময়ে জঙ্গলমহলের ত্রাস ছিলেন ওই মাওনেত্রী শকুন্তলা ওরফে পুষ্পা ওরফে বর্ষা। বেলপাহাড়ির মেচুয়া গ্রামের বাসিন্দা। থাকতেন বিহার-ঝাড়খণ্ড-ওড়িশার সীমানা এলাকায় সরঙ্গা জঙ্গলে। তাঁর নামে পাঁচটি মামলা দায়ের ছিল। ২০০১ থেকে মূলত ঝাড়খণ্ডে মাওবাদী সংগঠনের বিস্তারের দায়িত্বে ছিলেন। একাধিক অপারেশনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আজ, বুধবার কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন পুষ্পা।

আরও পডুন: শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

চলতি বছরের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের মুছে দেওয়ার সংকল্প করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইমতো গত ৩১ মার্চের মধ্যে দেশ থেকে প্রায় নিশ্চিহ্ন মাওবাদীরা। ছত্তিশগড়ের কয়েকটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মাওবাদীরা ধীরে ধীরে পুলিশের কাছে আত্মসমর্পণ করছে। জীবনের মূল স্রোতে ফিরে আসছে। এবার সেই পথেই হেঁটে জীবনের মূল স্রোতে ফিরে এলেন দোর্দণ্ডপ্রতাপ মাওনেত্রী। এদিন পুষ্পা ওরফে শকুন্তলা জানিয়েছে, ‘বর্তমানে যে পরিস্থিতি তাতে আর আন্দোলনের প্রয়োজন নেই। সরকার যা বলেছে তাতে পুনর্বাসন দেওয়া হবে। আমাদের পাশে সরকার দাঁড়াবে বলে আশ্বাস দিয়েছে। এর আগেও যারা আত্মসমর্পণ করেছে, অনেকে সাহায্য পেয়েছে। তাই আমিও আজ আত্মসমর্পণ করলাম। বাকি যারা এখনও সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে, তারা যাতে মূল স্রোতে ফিরে আসে সেই বিষয়ে অনুরোধ জানাচ্ছি।’

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর