আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পাহাড়ের সঙ্গে আমাদের রক্তের বন্ধন, হৃদয়ের সম্পর্ক’, সম্পন্ন আবেশ-দীক্ষার বিবাহ

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কলকাতা(Kolkata) থেকে উত্তরবঙ্গে(North Bengal) যাওয়ার জন্য গতকাল দমদম বিমানবন্দরে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তাঁর ১ সপ্তাহকালের সফরসূচী জানিয়ে দেন। সেই সঙ্গে তাঁর ভাইপোর বিয়ে(Nephew Marriage) নিয়ে জানিয়েছিলেন, ‘পাহাড়ের সঙ্গে আমাদের রক্তের বন্ধন, হৃদয়ের সম্পর্ক।’ এবার সত্যিই পাহাড়ের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হল মুখ্যমন্ত্রীর পরিবার। সম্পন্ন হল মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়(Aabesh Banerjee) ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা দীক্ষা ছেত্রীর(Diksha Chetri) বিবাহ। পূর্ব ঘোষণামতো বৃহস্পতিবার কার্শিয়াংয়ের কমিউনিটি হলে আবেশ-দীক্ষা বাগদান ও বিবাহপর্ব সুসম্পন্ন হল। তবে সেই বিয়ে হয়েছে গোর্খালি মতে। সেই বিয়ে উপলক্ষ্যে দিনভর নানা অনুষ্ঠান উপভোগ করলেন দুই পরিবারের সদস্যরা। বিয়ের পর নবদম্পতি বিয়ের পর যুগলে আশীর্বাদ নিতে যান মুখ্যমন্ত্রীর কাছে।

এদিনের বিয়ের অনুষ্ঠান গোর্খালি মতে হলেও পাত্রী সেজেছিলেন কিন্তু সম্পূর্ণ বাঙালি সাজে। লাল টুকটুকে বেনারসি, সোনার গয়নায় সেজে উঠেছিলেন দীক্ষা। হাতে ছিল রুপোর সিঁদুরকৌটোও। অন্যদিকে পাত্র সেজেছিলেন চিরাচরিত গোর্খা সাজে। সাধারন গোর্খা সমাজের পুরুষেরা বিয়েতে যে পোষাক পড়েন, সেই পোষই পড়েছিলেন আবেশ। ঐতিহ্য মেনে সঙ্গে ছিল খুকরিও। পাত্রপক্ষের তরফে উপস্থিত থাকা বরকর্তা তথা কলকাতার মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, খড়তুতো ভাই তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), শিলিগুড়ির মেয়র গৌতম দেব তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীরাও সেজেছিলেন গোর্খা সম্প্রদায়ের পোশাকে। তাঁরা গোর্খা টুপি পরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্রে জানা গিয়েছে, নতুন বউমাকে সোনার হার দিয়ে আশীর্বাদ করেন আবেশের বাবা।

Published by:

Share Link:

More Releted News:

একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন বঙ্গে পুনর্নির্বাচনের দিন কোথায় হবে ঝড়-বৃষ্টি

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ