এবার গণইস্তফার হুঁশিয়ারি হুগলির বিজেপি-কর্মীদের

এবার গণ ইস্থফার হুঁশিয়ারি  বিজেপি কর্মীদের। হুগলি জেলার একঝাঁক বিজেপি কর্মী বুধবার জেলা বিজেপির দফতরে গিয়ে ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক বড় নেতাদের পদত্যাগের ঘা এখনও দগদগে গেরুয়া শিবিরে। তার মধ্যেই আবার রক্ত ক্ষরণ! এবার গণইস্তফার হুঁশিয়ারি  বিজেপি কর্মীদের। হুগলি জেলার একঝাঁক বিজেপি কর্মী বুধবার জেলা বিজেপির দফতরে গিয়ে ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ঘটনার সূত্রপাত বিজেপির সাংগঠনিক কমিটির তালিকায় কিছু নাম নিয়ে। মঙ্গলবার হুগলি সাংগঠনিক জেলার ৩০ জন বিজেপি মন্ডলের সভাপতিদের নাম ঘোষণা করার পরই বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ক্ষোভ বড় আকার নেয়। বিজেপি কর্মীদের অভিযোগ, যার বিরুদ্ধে অর্থ পাচারের মত গুরুতর অভিযোগ রয়েছে তাকে মন্ডল সভাপতি করা হয়েছে। বিজেপি অর্থপাচারের বিরুদ্ধে লড়ছে আর যার বিরুদ্ধে এমন অভিযোগ তাকে মন্ডল সভাপতি করা হল কি করে? একইসঙ্গে তাঁদের অভিযোগ,  যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে এমন সব লোককে পদ দেওয়া হয়েছে। মন্ডল থেকে নাম যায়নি এমন লোককেও সভাপতি করা হয়েছে। জেলা সভাপতি তুষার মজুমদার ও জেলা সাধারন সম্পাদক সুরেশ সাউ এক চেটিয়া ভাবে দল চালাচ্ছেন বলে অভিযোগ করেন বিজেপি কর্মীরা। আর এই অভিযোগকে সামনে রেখে গণইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একঝাঁক বিজেপি কর্মী। বুধবার বিজেপির জেলা দফতরে গিয়ে তারা ইস্থফা দেবে বলে জানান।

প্রাক্তন এক মন্ডল সভাপতি সন্দীপ সাধুখাঁ বলেন,যাদের মন্ডল সভাপতি করা হয়েছে তারা দলের কোনও কাজকর্মে থাকে না। আগে দলের কোনও পদে থাকলে তাকে মন্ডলের সভাপতি করা যায় এক্ষেত্রে তাও মানা হয়নি বলে অভিযোগ। অন্যদিকে এ নিয়ে বাইরে ক্ষোভ না দেখিয়ে দলের মধ্যে আলোচনা করার কথা বলেন হুগলির সাংগঠনিক জেলা বিজেপি সাধারন সম্পাদক সুরেশ সাউ।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি