গরমের দাবদাহে ডিম খাওয়া উচিত, কী বলছেন চিকি‍ৎসকেরা?

Share:

নিজস্ব প্রতিনিধি : রোজ মাছ মাংস হোক বা না হোক ডিমই একমাত্র ভরসা। ডিম খেতে ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। পোচ, অমলেট হোক বা সেদ্ধ পাতে ডিম থাকলে আর কি চাই। কিন্তু যে হারে গরম পড়েছে, তাতে রোজ ডিম খাওয়া উচিত ? কি বলছেন চিকিৎসকেরা ? জেনে নিন এই গরমে কতটা ডিম খাওয়া উচিত।

গরমে হালকা খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। যাতে তপ্ত দিনেও শরীর ঠান্ডা থাকে। এই অবস্থায় ডিম খাওয়া কি সুরক্ষিত? এই প্রশ্নের উত্তরে চিকিৎসেকরা জানাচ্ছেন, গরমে ভারী খাবার একটু এড়িয়ে যাওয়াই ভাল। দিনের বেলা অন্তত ডিম না খাওয়াই ভাল।

ডিমের মধ্যে আছে প্রোটিন। তাই গরমে একটু সাবধানে ডিম খাওয়াই ভাল। প্রচণ্ড গরমে হালকা খাবারই স্বাস্থ্যের জন্য ভাল। তবে, ডিম খাওয়াতে কোনও ক্ষতি নেই। খুব কম পরিমাণেই ডিম খাওয়া উচিত। গরমে দিনে দু’টোর বেশি ডিম খাবেন না। অতিরিক্ত ডিম খেলে হজমের গোলযোগ দেখা দিতে পারে।

তবে এটাও চিকিৎসকেরা জানাচ্ছেন যে, স্বাস্থ্যের কোনও গণ্ডগোল না থাকলে রোজ একটা করে ডিম খেতে পারেন। ডিম খেলে প্রচুর প্রোটিন পাওয়া যায় সেইসঙ্গে পেট ও ভর্তি থাকে। যারা ভাবছেন ডায়েট করবেন, ওজন কমাবেন তাঁদের জন্য একেবারে পারফেক্ট। রোজ একটা করে ডিম খেতেই পারেন।

অনেকে মনে করেন, গরমকালে ডিম খাওয়া উচিত নয়, কোলেস্টেরল বাড়ে। কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন একেবারেই তা নয়। ডিমের মধ্যে ভাল কোলেস্টেরল আছে যা হার্টের জন্য খুব উপকারী। ডিমের মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন ডি, বি, জিঙ্ক ও ক্যালশিয়াম যা আমাদের ত্বক ও স্বাস্থ্যের যত্ন নেয়। তবে গরমে এক দুইয়ে’র বেশি ডিম না খাওয়াই ভাল। হালকা খাবার খেলে স্বস্তি পাবেন।

আজকের রাশিফল: সমাজে সম্মান বাড়বে, ছোট সম্পত্তি কেনার সুযোগ, বিদেশে চাকরির প্রস্তাব..

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?