গ্রাম পঞ্চায়েতের চাকরি ছেড়ে শিক্ষকতায়, চাকরি হারিয়ে মাথায় হাত অঙ্কের শিক্ষকের

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ১০ বছর গ্রাম পঞ্চায়েতে কাজ করেছেন। ২০১৬ সালের প্যানেল থেকে স্কুল শিক্ষকতায় চাকরি পেয়েছিলেন। গ্রাম পঞ্চায়েতের চাকরি ছেড়ে ছাত্র তৈরির কাজেই নিজেকে নিয়োজিত করেছিলেন। কিন্তু সু্প্রিম কোর্টের এক নির্দেশে মুহূর্তের মধ্যে হারালেন সেই চাকরি। স্ত্রী-সন্তান নিয়ে এখন আশঙ্কায় দিন কাটাচ্ছেন বেলপাহাড়ি ব্লকের ওদোলাচুয়া এসসি হাইস্কুলের অঙ্কের শিক্ষক উত্তম মান্না।

পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের শিরষা গ্রাম থেকে বেলপাহাড়িতে এসে চাকরিতে যোগ দিয়েছিলেন উত্তম মান্না। স্কুলের চাকরি পেয়ে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে শিরষায় বাড়ি করেছেন। কিন্তু একটা রায় তাঁর জীবনটাকেই ওলট পালট করে দিল। বাড়ির লোন শোধ থেকে শুরু করে সন্তানকে মানুষ করার কাজ কীভাবে করবেন ভেবে পাচ্ছেন না তিনি। চোখের জলে শুধু এখন হাহাকার।

২০১৬ সালের এসএসসি প্যানেলে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৯ সালের মার্চ মাসে  মুর্শিদাবাদ জেলার একটি স্কুলে প্রথমে যোগ দেন উত্তম। ২০২১ সাল থেকে তিনি ওদোলাচুয়া এসসি হাইস্কুলের আসেন। এর আগে শিরষা গ্রাম পঞ্চায়েতে চাকরি করতেন। তাঁর দাবি, অনৈতিকভাবে চাকরি পাননি। তাই এই চাকরি যাওয়া কোনওভাবে মেনে নিতে পারছেন না। রাজ্যকে নিশানা করে তাঁর বক্তব্য, রাজ্য সরকার আগেই সমস্যার সমাধান করে দিলে এই দিনটি দেখতে হতো না। ছাত্র তৈরির স্বপ্ন তাঁর জীবনটাকেই বদলে দিয়েছে।

গ্রাম পঞ্চায়েতের চাকরি ছেড়ে ছাত্র তৈরির স্বপ্ন দেখেছিলেন। ভেবেছিলেন সমাজের মেরুদণ্ড তৈরিতে কিছুটা হলেও তাঁর অবদান থাকবে, কিন্তু সেই চাকরিটাই যে তাঁর মেরুদন্ড অসহায় করে দেবে ঘূনাক্ষরেও টের পাননি তিনি।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে