মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ্যপান করে পুজোর মণ্ডপে প্রবেশ নয়! দর্শনার্থীদের নিরাপত্তা ও পরিবেশের কথা মাথায় রেখে এবার এমনই কড়া সিদ্ধান্ত নিল দক্ষিণ কলকাতার অন্যতম পরিচিত দুর্গাপুজো চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি। মদ্যপ অবস্থায় কেউ মণ্ডপে ঢোকার চেষ্টা করলে প্রবেশপথেই তাঁকে আটকে দেওয়া হবে। আর সেই সিদ্ধান্ত কার্যকর করতে ব্যবহার করা হবে ব্রেথলাইজার। ভবানীপুরের চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো হিসেবে পরিচিত। এবারের পুজোয় তাঁদের থিম ‘পদ্ম দিঘির ঘাটে’। তবে থিমের পাশাপাশি এবার নজর কাড়ছে মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে তাঁদের বিশেষ নিয়ম। পুজো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, তৃতীয়া থেকে দ্বাদশী পর্যন্ত কোনও মদ্যপ ব্যক্তিকে মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না।

মদ্যপ অবস্থায় কেউ আসছেন কি না, তা বোঝার জন্য মণ্ডপের প্রবেশপথেই ব্রেথলাইজার দিয়ে পরীক্ষা করা হবে। এই কাজে কলকাতা পুলিশের সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছে পুজো কমিটি। নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রায় ৩০ জনের একটি বিশেষ সিকিউরিটি টিম। তাঁদের পাশাপাশি ক্লাবের স্বেচ্ছাসেবকরাও নজরদারিতে থাকবেন। পুজো কমিটির কার্যকরী সভাপতি গোরা রায় চৌধুরী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর অষ্টমীর দিন রাজ্যে মদ বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত থেকেই তাঁদের এই ভাবনা এসেছে। তিনি বলেন, অষ্টমীর দিন রাজ্যজুড়ে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা থাকছে। সেই বিষয়টি মাথায় রেখেই তাঁরা শুধু অষ্টমী নয়, তৃতীয়া থেকে দ্বাদশী পর্যন্ত মদ্যপ অবস্থায় কাউকে মণ্ডপে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুরো ব্যবস্থায় পুলিশের সহযোগিতাও নেওয়া হবে।

আরও পড়ুন: সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

সরকারের এই সিদ্ধান্তের পরই চক্রবেড়িয়া পুজো কমিটির তরফে মণ্ডপে মদ্যপ অবস্থায় প্রবেশ ঠেকাতে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবার ওই পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশের সময় পুজোর আমেজের পাশাপাশি থাকতে পারে ব্রেথলাইজার পরীক্ষার ব্যবস্থাও।

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫