ময়নাগুড়িতে লাইনচ্যুত বিকানের এক্সপ্রেস! মৃত ৩, আহত বহু

বৃহস্পতিবার ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল ময়নাগুড়ির দোমোহনি এলাকা। নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে গুয়াহাটি যাওয়ার পথেই লাইনচ্যুত হয়ে যায় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল ময়নাগুড়ির দোমোহনি এলাকা। নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে গুয়াহাটি যাওয়ার পথেই লাইনচ্যুত হয়ে যায় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। আর এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৬ জন যাত্রী।। এই কথা জানিয়েছেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু। আপাতত গ্যাস কাটার দিয়ে ট্রেনের বগি কেটে উদ্ধাররে চেষ্টা চলছে বলেই জানা গিয়েছে। যার মূল চ্যালেঞ্জ অন্ধকার নেমে এসেছে ওই এলাকায় ও শীতের রাত। ঘটনাস্থলে ক্রেন যেতে দেরী হবে বলেই জানা গিয়েছে।

এই দুর্ঘটনার জেরে রেলের তরফে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে একটি টোল ফ্রি নম্বর- ৮১৩৪০৫৪৯৯। রেল সূত্রে জানা গিয়েছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের সাতটি কামড়া। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার পরেই উদ্ধারকার্যে ঝাঁপিয়েছে জেলা ও রেল প্রশাসন। রাতে উদ্ধারকার্য চালাতে জেনারেটরের মাধ্যমে বিকল্প আলোর ব্যবস্থা করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ছিল মাত্র ৪০কিমি প্রতি ঘন্টা। ট্রেনটির ৪-৫টি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। তার জেরে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব জানিয়েছেন, ‘বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ বিকানের এক্সপ্রেস লাইনচ্যূত হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি এবং নিউ দোমোহনি সেকশনে এই ঘটনা ঘটেছে। রিলিফ ভ্যান যাচ্ছে। ডিআরএম-রাও যাচ্ছেন। বাকি তথ্য এখনও জানতে পারিনি। জানলেই জানাব।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত জলপাইগুড়ি জেলার জেলাশাসক ও এসপিকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছেন।

হুগলির বলাগড়ে তালশাঁসের শতাব্দী প্রাচীন মেলা ঘিরে নজরকাড়া ভিড়

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে আগ্রহী নন শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী