দিঘা যাওয়ার পথে বেপরোয়া চারচাকার ধাক্কায় মৃত্যু ২, জখম ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। একটি চারচাকা গাড়ির বেপরোয়া গতির জেরে প্রাণ গেল এক মহিলার। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার মেচেদায় মানসী সিনেমা হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক পথচারীকে ধাক্কা মারে গাড়িটি। তার পর রাস্তার পাশের একটি হোটেলে ঢুকে যায় গাড়ি। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫৭ বছরের নিরুপমা কোলের। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন। তাঁদের মধ্যে রয়েছেন গাড়ির চালকও। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরুপমা কোলে প্রতিদিনের মতো আজ, রবিবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় কলকাতা থেকে দিঘার দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। মেচেদার মানসী সিনেমা হলের কাছে আচমকাই গাড়িটির নিয়ন্ত্রণ হারান চালক। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া নিরুপমাকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। এরপর গতি সামলাতে না পেরে রাস্তার পাশের একটি ভাতের হোটেলের ভিতরে ঢুকে পড়ে। গাড়ির ধাক্কা ও সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই দ্রুত কোলাঘাট থানায় খবর দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিরুপমার। পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যায়। জখমদের মধ্যে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় চালকের। আর বাকিদের সেখানেই চিকিৎসা চলছে। মৃত নিরুপমা কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের অস্থায়ী কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: চোরবাগানকাণ্ডে ফের তৎপর SIT! প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়দের একাংশের অভিযোগ, গাড়িতে থাকা ব্যক্তিরা মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত করেনি পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। রবিবার সকালে এই দুর্ঘটনার জেরে দিঘাগামী রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দিনের শুরুতেই এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

কর্পোরেট চাকরি ছেড়ে নারকেলের খোলের ব্যবসা! বছরে তরুণীর আয় শুনলে চমকে যাবেন

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার

দলবদলু কাকলি-সুদীপদের ভোটদানে আপত্তি জানিয়ে ওম বিড়লাকে চিঠি অভিষেকের

ছবি তোলার পরই বৈভবের পা ছুঁতে ঝুঁকল খুদে ভক্ত, ভাইরাল ‘বেবি বসের’ প্রতিক্রিয়া

চৌরঙ্গি রোড থেকে আহিরিটোলা, বদলে যাচ্ছে কলকাতার ১৬টি রাস্তার নাম

দাম্পত্য অশান্তি! জলের ট্যাঙ্কে তিন মেয়েকে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত্যু খুদেদের

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও পোস্টের অভিযোগ, স্বরূপনগরে গ্রেফতার যুবক

ফের ঘর ভাঙছে মমতার, আরও দুই সাংসদ বিজেপির পথে!

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে নৃশংস ভাবে খুন বৌমার

স্ট্যালিন-শরদের ‘মান ভাঙাতে’ আসরে সোনিয়া-মমতা, দুপুরে বৈঠক

গেমিং আসক্তিতে অতিষ্ঠ স্ত্রী! অনলাইন গেমারদের হাতে দিলেন স্বামীকে ‘খুনের’ দায়িত্ব, তারপর…